ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো মুখে মাস্ক পরেছেন, যেখানে তার ছবি রয়েছে, যা করোনাভাইরাসের পরিস্থিতি বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বলসোনারো জানিয়েছেন: তার জ্বর এসেছে এবং গায়ে ব্যাথা অনুভব করছেন।
নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে: শুধু বলসোনারোই নন তার কয়েকজন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্তের ঘটনায় সে দেশের সরকার যেভাবে এই মহামারি মোকাবেলার প্রচেষ্টা চালিয়েছে তা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হবে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বলসোনারো দীর্ঘ দিন ধরেই বলে আসছিলেন যে, করোনাভাইরাসে তেমন কোন ঝুঁকি নেই, এটা সামান্য ধরনের ফ্লু! তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গ-বিদ্রুপ করতেন।
গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।






