এমন অফার কে শুনেছে কবে? ‘ব্রাজিলকে হারাও, একজন ভাগ্যবান নিয়ে যাও ফ্রী কফিন ও বিনামূল্যে শেষকৃত্য’! শুনতে অদ্ভুত ও হাস্যকর লাগলেও এমনই প্রস্তাব দিয়েছে বেলজিয়ান আরদেন ফিউনারেল সেন্টার নামের প্রতিষ্ঠানটি!
সাধারণত একটি শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করতে ৩ হাজার ইউরো নেয় অলিভিয়ার টিটুক্সের প্রতিষ্ঠান। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলকে হারিয়ে সেমিতে যেতে পারলেই বেলজিয়াম দলের একজন সদস্যকে এই সুবিধাটা বিনামূল্যে দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে এখানেও আছে অভিনবত্ব! সুযোগটা তিনিই পাবেন, এই বেলজিয়াম দলের যিনি সবার আগে পৃথিবীর মায়া ত্যাগ করবেন। অর্থাৎ, সেমিতে যেতে পারলে বেলজিয়ান দলটির ২৩ সদস্যের মধ্যে যে সবার আগে পৃথিবীর মায়া কাটানো ফুটবলার হবেন, এই সুযোগটি তাকেই দেবে প্রতিষ্ঠানটি। যেটি যত বছর পরেই হোক না কেনো। নিজেদের ফেসবুক পাতায় এমন অদ্ভুত প্রস্তাবই দিয়েছে আরদেন।








