চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে আটকে সেমিতে বেলজিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কৌতিনহোদের একের পর এক পাখির ডানা ঝাপটানো আক্রমণ। সেই আক্রমণের মুখে বেলজিয়ামের দাঁতে দাঁত রাখা ডিফেন্স। সেই ডিফেন্সে মুখ থুবড়ে ২-১ ব্যবধানে হেরে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেমিতে বেলজিয়ামের প্রতিপক্ষ ফ্রান্স।

বেলজিয়াম এদিন প্রথম গোল পায় ব্রাজিলের ফের্নানদিনহোর সৌজন্যে। দ্বিতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুইনি। ব্রাজিলের হয়ে এক গোল শোধ দেন বদলি খেলোয়াড় অগাস্তো।

শুরুর ১০ মিনিটের মাথায় দুটি কর্নার থেকে দুইবার সুযোগ পায় ব্রাজিল। আট মিনিটে থিয়াগোর হেড পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়বার পাউলিনহো বক্সে ফাঁকায় বল পেয়েও ঠিকমতো ভলি করতে পারেননি।

সমানতালে লড়তে থাকা বেলজিয়াম এগিয়ে যায় কর্নার থেকে। নিজেদের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনহো! হেড করতে গিয়ে বল লাগে তার কনুইতে। সেখান থেকে জালে।

গোল হজম করেও কৌশলে খুব একটা পরিবর্তন আনেনি ব্রাজিল। নেইমারের উইং ধরে মার্সেলো বারবার ছোটো ছোটো পাসে উপরে উঠছিলেন। কিন্তু বেলজিয়ামের পরিকল্পিত ডিফেন্স ভাঙা সম্ভব হচ্ছিল না তাদের। এর ভেতর কাউন্টার অ্যাটাকে আবার দ্বিতীয় গোল হজম করে ব্রাজিল।

Reneta

মাঝমাঠ থেকে বল নিয়েই দ্রুতগতিতে দৌড় মারেন লুকাকু। পড়ে যাওয়ার আগে বক্সের একটু আগে তিনি বল দেন কেভিন ডি ব্রুইনিকে। তিনি বেশি সামনে না এগিয়েই, অন্তত ২০ গজ দূর থেকে শট নেন। অবাক করার বিষয় হল তার পাশে ছিলেন মার্সেলো। তিনি বলে তো যানইনি; শট নেয়ার সময় ব্রুইনিকে একটু বিরক্তও করেননি। বাধাহীন ব্রুইনির শট ডানপোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে উইলিয়ানকে উঠিয়ে নেন ব্রাজিল কোচ টিটে। মাঠে আসেন ফিরমিনহো।

৫১তম মিনিটে বদলি খেলোয়াড় ফিরমিনহো গোল শোধ দেয়ার সুযোগ হাতছাড়া করেন। বাঁদিক মার্সেলো তাকে মাটিকামড়ানো পাস দেন। পা ছোঁয়াতে পারলেই গোল হয়ে যায়। চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

৫৮তম মিনিটে দ্বিতীয় পরিবর্তন নেন টিটে। স্ট্রাইকার জেসাসকে উঠিয়ে কস্তাকে নামান।

কস্তা নেমেই একটি সুযোগ সৃষ্টি করেন। বক্সের ভেতর থেকে শট নেন। আগে গোটা তিনেক দারুণ সেভ করা বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া এবারও এক হাত দিয়ে বল ফিরিয়ে দেন।

কস্তা ৭১তম মিনিটে দূর থেকে আরেকটি শট নিয়েছিলেন। সেটিও ধরে ফেলেন কোর্তোয়া।

৭৫তম মিনিটে তৃতীয় পরিবর্তন হিসেবে পাউলিনহোর পরিবর্তে মাঠে আসেন অগাস্তো। নেমেই ৭৬তম মিনিটে এক গোল শোধ দেন। কৌতিনহোর ক্রস থেকে হেড করে বল জালে জড়ান তিনি।

৮১তম মিনিটে ওই অগাস্তো সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেন। বক্সের ভেতর থেকে অনেক ফাঁকা জায়গা পান। শট নেয়ার সময়ও পাশে কেউ ছিলেন না। সেই শট বাইরে দিয়ে মারেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষব্রাজিল-বেলজিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT