ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদে মন্দিরে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
যার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগ আনা হয়েছে, সে অস্বীকার করায় আসল অপরাধীকেও খুঁজে বের করার দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেছেন এই সরকারের সময়ই সকল ধর্মাবলম্বীর মানুষ নির্যাতনের শিকার হন।








