চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাইটনকে গুড়িয়ে লিভারপুলকে ছাড়াল চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গত মৌসুমের সেই চেনা আক্রমণ। প্রতিপক্ষের মাঠেও সেই শতভাগ সমর্থন। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ২৪তম ম্যাচে ‘ভয়ঙ্কর’ এক চেলসির দেখা মিলল। এমন দিনে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওন উড়ে গেছে ৪-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন ইডেন হ্যাজার্ড।

এই জয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরেছে দলটি।

২৪ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর তাদের ম্যাচ। এক ম্যাচ বেশি খেলা চেলসিরও এখন ৫০। গোলব্যবধানে পিছিয়ে তৃতীয় তারা। চতুর্থস্থানে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৭ পয়েন্ট। তাদের পরের ম্যাচ ২৩ জানুয়ারি। লিভারপুলের সমান ২৩টি ম্যাচ খেলে সবাইকে ছাড়িয়ে, ৬২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ম্যানচেস্টার সিটি।

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণে জোর দেয় চেলসি। দুই মিনিটের মাথায় উইলিয়ানের ডান পায়ের শট প্রতিহত হওয়ার পর দলকে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড।

তৃতীয় মিনিটে বক্সের ঠিক মাঝ থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান।

তিন মিনিট বাদে চেলসিকে এগিয়ে দেন ওই উইলিয়ান। মিচি বাতসুআইয়ের পাস ধরে বারের উপরের দিকের ডানকোণা দিয়ে বল জালে পাঠান।

Reneta

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন হ্যাজার্ড।

এবার উইলিয়ানের পাস থেকে ডানকোণা দিয়ে বল জালে পাঠান তিনি। গ্রাউন্ডে দারুণ প্লেসমেন্ট করেন।

৮৯তম মিনিটে চতুর্থ গোলটি করেন ভিক্টর মোসেস। চার্লি মুসন্ডারের ‘থ্র’ বল ধরে বাঁপায়ের শটে ব্যবধান বাড়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কিছু ব্যবসায়ীর কর্মকাণ্ড দেশের সম্ভাবনাকে মারাত্মক ব্যাহত করেছে’

পরবর্তী

আইভী এখন আশঙ্কামুক্ত: চিকিৎসক

পরবর্তী

আইভী এখন আশঙ্কামুক্ত: চিকিৎসক

ঢাকা মোবাইল চলচ্চিত্র উৎসবে ৩৫টি চলচ্চিত্র নির্বাচিত

সর্বশেষ

ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT