চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মোবাইল চলচ্চিত্র উৎসবে ৩৫টি চলচ্চিত্র নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে (ডিআইএমএফএফ) প্রতিযোগীতার জন্য চলচ্চিত্র বাছাই করেছে তিনজন বিচারকের একটি বিচারক প্যানেল।

বিচারক প্যানেলের মধ্যে আছেন চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান; লেখক, পরিচালক ও প্রযোজক প্রসূন রহমান এবং লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।

এ বছরের চলচ্চিত্র উৎসবে ডিআইএমএফএফ প্রদর্শনীর জন্য ৯৫টি ও প্রতিযোগীতার জন্য ২০টি চলচ্চিত্র জমা পরে। ৩২টি দেশ থেকে তরুণ নির্মাতারা প্রদর্শনী ও প্রতিযোগীতার জন্য তাদের চলচ্চিত্র জমা দিয়েছে। বিচারক প্যানেল চলচ্চিত্র উৎসবে প্রতিযোগীতার জন্য ৫টি চলচ্চিত্র নির্বাচিত করেছে। এ ছাড়াও প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য ৩০টি ছবি নির্বাচন করা হয়েছে।

প্রতিযোগীতার জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো; কসভো থেকে কুস্ট্রিম আস্লানি পরিচালিত ‘দা গারবেজ’, ভারত থেকে সেন্থামিজহান অরুঞ্চালাম মঞ্জুলা পরিচালিত ‘ভিলাম্বল’, ভারত থেকে যাবিউল্লাহ শাহরানি পরিচালিত ‘জুলিয়া ২’, বাংলাদেশ থেকে মোঃ আল হাসিব খান পরিচালিত ‘দা বার্নিং ক্যানভাস’ এবং বাংলাদেশ থেকে যুক্ত ফুয়াদ পরিচালিত ‘ইস ইট গুড টু রান এওয়ে’।

১৭ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব এবং এটি এর চতুর্থ বছর। গতবছর এটি ‘সিনেমাস্কোপ আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র কম্পিটিশন’ নামে পরিচিত ছিল। ডিআইএমএফএফ-এ সারা বিশ্বের সব বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র জমা নেয়া হয়। এই উৎসবটি আয়োজন করে সিনেমাস্কোপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT