চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান ইতিবাচক নাকি নেতিবাচক?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৮ অপরাহ্ন ২৩, জুন ২০২১
সম্পাদকীয়
A A
সবুজ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় রোম-ওয়াশিংটন-দুবাইয়ের মতো শহরকে পেছনে ফেলেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার এধরনের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ‘মার্সার’। ২০২১ সালের এই জরিপের জন্য ২০৯টি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জীবনযাপনের ব্যয়ের উপরে নির্ভর করে চালানো জরিপে তালিকায় ঢাকার অবস্থান ৪০তম, গত বছর ২৬তম স্থানে ছিল। ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নিচে রয়েছে ব্যাংকক, রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরন্টো, নয়াদিল্লি, মিউনিখ, ব্রাসেলস, বার্লিন ও মস্কো অন্যতম।

জীবনযাত্রার খরচ এবং ব্যবসা করার খরচের উপর নির্ভর করে বানানো এই জরিপকে বেশ গুরুত্ব দিয়ে থাকে পুরোবিশ্বের গণমাধ্যম। বিদেশীরা তাদের কাঙ্খিত শহরে কর্ম বা ভ্রমণে আসার আগে অনেকে এই ধরণের তথ্যের উপরে নির্ভর করে থাকেন। রাজধানী ঢাকার একসময়ের বড় সমস্যা ছিল বিদ্যুতের অভাব, বর্তমানে সেই সমস্যা নেই বললেই চলে। যানবাহন-আবাসন-চিকিৎসা ও প্রযুক্তি সুবিধায়ও এগিয়েছে রাজধানীসহ দেশ। অবকাঠামোগত নানা কর্মকাণ্ডের ফলে দীর্ঘস্থায়ী জ্যাম থাকলেও চলাচলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। জলাবদ্ধতা, মশক নিয়ন্ত্রণ, গণপরিবহনের আধুনিকায়নসহ বেশকিছু সমস্যায় মনোযোগী হলে ঢাকার চিত্র যে পাল্টে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।

ব্যবসা করার খরচে বিভিন্ন অফিস-আদালতের প্রত্যক্ষ-পরোক্ষ খরচও জরিপে ব্যয়বহুল হবার অন্যতম কারণ। ১/২ দিনের কাজ কোনো কারণ ছাড়াই অনেকসময় ৭/৮দিনে গিয়ে ঠেকলে পারিপার্শ্বিক খরচও বেড়ে যায়। এছাড়া বিভিন্ন অফিশিয়াল ফি ও সার্ভিস চার্জও বাড়ানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এইসব নানা কারণসহ স্বল্প ভৌগলিক অবকাঠামোর মধ্যে বহু মানুষের নাগরিক আয়োজনে খরচ-ব্যয় বাড়াটা স্বাভাবিক।

স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নশীল দেশে রূপান্তর একটি বড় পাওয়া। বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকাভূক্ত হয় ১৯৭৫ সালে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের অন্তর্ভূক্ত হতে ৩টি শর্ত রয়েছে। ২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ৩টি শর্তই পূরণ করে। পরে ২০২১ সালেও ৩টি শর্ত পূরণে প্রয়োজনীয়তা দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ।

বিশ্বের বিভিন্ন শহরের ওই জরিপে নানা সমস্যা-সম্ভাবনার শহর ঢাকার এই অবস্থান ইতিবাচক নাকি নেতিবাচক, তা নিয়ে নানারকম ব্যাখ্যা ও বিশ্লেষণ রয়েছে। তবে আমরা মনে করি, বাংলাদেশ মানেই বন্যা-অভাবী মুখ নয়তো কম দামের শ্রমিক, এই ধারা থেকে বের হবার সময় এসেছে। জীবনযাত্রা ও সেবার মান উন্নত করার পাশাপাশি সঠিক ভাবমূর্তি বিনির্মাণে সংশ্লিষ্টরা মনোযোগী হলে রাজধানী ঢাকার ব্যয়বহুল হয়ে ওঠা যুক্তিযুক্ত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বের ব্যয়বহুল শহরব্যয়বহুল শহরসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT