চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অর চান দেশম, তবে…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের পর কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন। রাশিয়ায় বিশ্ব জয়ের পর এবার একটা ব্যালন ডি’অর চান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে নিজের জন্য না। কোনো একজন ফরাসির হাতেই সেরার ট্রফিটা দেখতে চান তিনি।

ব্যালন ডি’অর কার হাতে দেখতে চান? এ ব্যাপারে অবশ্য সুনির্দিষ্ট করে কারো নাম বলেননি দেশম। শুধু বলেছেন, কোনো একজন ফরাসির হাতেই ট্রফিটা দেখতে চান।

ব্যালন ডি’অরের পরবর্তী সংস্করণে অ্যান্থনিও গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে, পল পগবা ও এনগোলো কন্তেরা ফেভারিট তালিকায় থাকবেন।

ফ্রান্সের সবচেয়ে নামী পত্রিকা লে’কিপকে দেশম বলেন, ‘আমি আশা করি, কোনো একজন ফরাসিই এবার ব্যালন ডি’অর জিতবেন। আর এটা হলে দারুণ হবে। তারা বিশ্বকাপে যা করেছে তার জন্যেই এটা জিতবে।’

গত ১০ বছর ব্যালন ডি’অরে রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। দেশম মনে করেন, এবার তারা দুজনেই শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়বেন। তবে বলেন, ‘ফুটবলে নিজেদের প্রতিনিধিত্বের জন্য তারা সবসময়ই এখানে থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিদিয়ের দেশমফ্রান্সব্যালন ডি”অরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT