তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে এনেছে হাতে পরিধানযোগ্য ব্যান্ড ও স্মার্ট স্কেল

হুয়াওয়ে এনেছে হাতে পরিধানযোগ্য ব্যান্ড ও স্মার্ট স্কেল

দেশের বাজারে হুয়াওয়ে নিয়ে এসেছে হাতে পরিধানযোগ্য যন্ত্র কালার ব্যান্ড এ-টু এবং শরীরচর্চার ক্ষেত্রে সহযোগী টুল স্মার্ট স্কেল। স্মার্ট ব্যান্ডটি ব্যবহার করতে হলে নির্দিষ্ট চার্জিং ডকে বসিয়ে চার্জ দেওয়ার পর এটি চালু করতে হবে। চালু করার পর হুয়াওয়ে ওয়্যার অ্যাপের সঙ্গে ডিভাইসটি সংযুক্ত করতে হবে।

এই কালার ব্যান্ডটি চালু হয়ে গেলে নিজ থেকেই টাইম সেটিং হয়ে যাবে এবং ব্যবহারকারীর হৃৎস্পন্দন এবং হাঁটাচলার দিকে পূর্ণ পর্যবেক্ষণ করবে স্মার্ট ব্যান্ডটি। ব্যায়াম, ঘুম, হাঁটাচলা ও হৃৎস্পন্দনের দিকে নজর রাখা ছাড়াও ব্লুটুথ সংযোগের মাধ্যমে ফোনের নোটিফিকেশনও এর ওএলইডি প্রযুক্তির ডিসপ্লেতে দেখা যাবে।

বিষয়:হুয়াওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…