অস্ট্রেলিয়ান মার্কাস স্টোয়িনিসের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে দিল্লিকে ৯ রানে হারিয়েছে পাঞ্জাব। কিংস ইলেভেন পাঞ্জাবের এই অজি তারকা ব্যাট হাতে দলীয় শীর্ষ ৫২ রানের পর বল হাতেও সর্বোচ্চ তিন উইকেট নেন। আর এই অসাধারণ ব্যক্তিগত নৈপুন্য প্রদর্শনের দিনে ১৮২ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়ে পাঞ্জাবকে ১৭২ রানেই আটকে রাখে।
টসে হেরে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাব মার্কাস স্টোয়িনিস এবং ঋদ্ধিমান সাহার অর্ধশতকের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয় দিল্লি।
পাঞ্জাবের মার্কাস ৪৪ বলে ৫২ রান, ঋদ্ধিমান ৩৩ বলে ৫২ রান এবং মুরালি বিজয় ১৬ বলে ২৫ রান করেন। দিল্লির ক্রিস মরিস ২ টি এবং মোহাম্মদ সামি ও জহির খান ১ টি করে উইকেট লাভ করেন।
দিল্লি ডেয়ার ডেভিলসের কুইন্টন ডি কক ৩০ বলে ৫২ রান করেন। সাঞ্জু স্যামসন ৩৫ বলে ৪৯ রান করেন। পাঞ্জাবের মার্কাস স্টোয়িনিস ৩ টি উইকেট, কারিয়াপ্পা ১ টি উইকেট ও সান্দিপ শর্মা ১ টি লাভ করেন।








