চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় সেমিতে স্বপ্নভঙ্গ যুবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা এনে দিয়েছিল আকবর আলীর দল। সেই ভারতের কাছেই এবার হোঁচট খেল জুনিয়র টাইগাররা। যুব এশিয়া কাপের সেমিতে ১০৩ রানের হারে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে রাকিবুলদের।

অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে শ্রীলঙ্কা। দুবাইয়ে শুক্রবার ভারত-শ্রীলঙ্কার মাঝে হবে শিরোপার লড়াই।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৪ রানের লক্ষ্য দেয় ভারত। মাহফিজুল-নাবিলরা গুটিয়ে যায় দেড়শর আগেই।

ভারত: ২৪৩/ ৮ (৫০ ওভার), বাংলাদেশ: ১৪০/১০ (৩৮.২ ওভার)

জুনিয়র টাইগার ওপেনার মাহফিজুল ইসলাম করেন ২৬ রান। আরিফুল ইসলামের ৪২ রানের ইনিংস হারের ব্যবধান কিছুটা কমিয়েছে। ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ।

আরিফুলের প্রতিরোধেই দেড়শর কাছাকাছি যেতে পারে দলটি। রাজবর্ধন, রবি কুমার, রাজ ও ভিকি নেন দুটি করে উইকেট।

Reneta

শারজায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। পুরো ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ রান তোলে ভারত।

শাইক রশিদ ১০৮ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ৯০, শেষদিকে ভিকি অস্তওয়ালের ১৮ বলে তিন বাউন্ডারিতে অপরাজিত ২৮, রাজবর্ধন হাঙ্গারেকারের ৭ বলে ১৮ রানের ইনিংস খেলেন।

অধিনায়ক রাকিবুল বল হাতে ছিলেন উজ্জ্বল, ১০ ওভারে এক মেডেনে ৪১ রানে নেন ৩ উইকেট। তানজীব হাসান সাকিব, নাঈমুর রহমান, মেহরাব হোসেন ও আরিফুল ইসলাম একটি করে উইকেট পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতযুব এশিয়া কাপ-২০২১রাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT