চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় প্রস্তুতি ম্যাচে হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ১০২ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় বিসমাহ মারুফের দল।

১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে পাকিস্তান। নিদা দার (২৪*) ও আয়েশা নাসিম (২০*) জয় ‍তুলতে সময় নেননি। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ১৬ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান। অধিনায়ক বিসমাহ মারুফ করেন ২৪ রান।

অল্প পুঁজি নিয়ে বোলিং করার বাংলাদেশ অতিরিক্ত রান দিয়েছে ১৫। যার মধ্যে নো বল দুটি, একটি ওয়াইড, বাই থেকে ৮ ও লেগ বাই থেকে ৪ রান। মারুফা আক্তার ও রুমানা আহমেদ নেন দুটি করে উইকেট।

ভালো বোলিং করছিলেন জাহানারা আলম। ১.৪ ওভার করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন টাইগ্রেস পেসার।

কেপটাউনের ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। সাত-আট নম্বরে খেলা সালমা খাতুনকে নামানো হয় ওপেনিংয়ে। প্রস্তুতি ম্যাচে পরীক্ষায়-নীরিক্ষায় সফল হয়নি দল। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন।

সর্বোচ্চ ৩৬ রান আসে শামীমা সুলতানার ব্যাট থেকে। ৪১ বলের ইনিংসে ছিল তিনটি চারের মার। সোবহানা মোস্তারি এক বাউন্ডারিতে ২১ বলে করেন ১৮ রান। অধিনায়ক জ্যোতি ১৮ বলে করেন ১৫ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা স্বর্ণা আক্তার ৩ রান করে আউট হন।

Reneta

নাহিদা আক্তার ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন মারেন একটি বাউন্ডারি। বাংলাদেশ ইনিংসে চার এসেছে মাত্র ৫টি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রানের বেশি তুলতে পারেনি। নয় নম্বরে নেমে ১ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন মুর্শিদা খাতুন। এ বাঁহাতি ব্যাটার নারী দলের নিয়মিত ওপেনার।

নিদা দার ও নাসরা সান্ধু নেন দুটি করে উইকেট। বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপটাউনবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

কেরাণীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

এপ্রিল ৫, ২০২৬

ইসরাইলি হামলায় ভেঙে পড়ছে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT