কলকাতার ইডেন গার্ডেন্সে সাকিব আল হাসানের কেকেআরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
সোমবার রাতে আইপিএলের একমাত্র ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
আজকের ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে সাকিবের কেকেআরের। সেই সঙ্গে আইপিএলে নিজের ফর্মও ফিরে পেয়েছে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
১১ ম্যাচ খেলে কলকাতা ৭টিতে এবং সমানসংখ্যক ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বেঙ্গালুরু।







