চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার মিশনে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। আগের ম্যাচে ফিফটি করা মোহাম্মদ মিঠুনের ব্যাটে লড়াই করার পুঁজি পেতে লড়ছে সফরকারীরা।

বাংলাদেশ: ১৩৫/৫ (৩০)

ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে নেমে দ্রুতই তামিম ইকবাল (৫) ও লিটন দাসকে (১) হারায় টাইগাররা। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই।

Banglabid

৩ চারে ২৩ বলে ২২ করে সৌম্য ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পর ফার্গুসনের বল স্টাম্পে টেনে আনেন মাশরাফীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নামা মুশফিক।

মুশফিক থামেন ২ চারে ৩৬ বলে ২৪ রানের ইনিংস খেলে। এদিনও ব্যর্থ মাহমুদউল্লাহ। দলকে বিপদে রেখে ৭ রানে ফিরেছেন প্রথম ম্যাচেও অবদান রাখতে না পারা এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

সেখান থেকে সাব্বির রহমানকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রথম ম্যাচে ফিফটি করা মিঠুন। এদিনও আছেন ফিফটি পথে।

Reneta

ম্যাচে নেমে দারুণ এক মাইলফলকে নাম লিখিয়েছেন মুশফিক। মাসদুয়েক আগেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডের ‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবের খাতা খুলেছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার তাতে নাম লেখালেন মিডলঅর্ডারের ভরসা।

মুশফিকের ওয়ানডে অভিষেক ২০১৬ সালের আগস্টে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এক যুগেরও বেশি সময়ে হয়ে উঠেছেন জাতীয় দলের ভরসা। দীর্ঘ সময়ে স্মরণীয় সব পারফরম্যান্সে সাজিয়েছেন ক্যারিয়ার।

ওয়ানডেতে ৫,৩৭৫ রান মুশফিকের, গড় ৩৪.৭৪। আছে ৬টি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি। সেরা ইনিংস ১৪৪ রানের, গত এশিয়া কাপে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। নামের পাশে ১৬৪ ক্যাচ ও ৪২টি স্টাম্পিং আছে উইকেটরক্ষক হিসেবে।

ডাবল ক্লাবে বাংলাদেশের মাশরাফীই প্রথম। গত ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুইশ ওয়ানডের মাইলফলকে নাম লেখান টাইগার অধিনায়ক। দলের অন্য সিনিয়রদের মধ্যে মাহমুদউল্লাহ খেলে ফেলেছেন ১৬৯ ওয়ানডে। তার থেকে খানিকটা এগিয়ে তামিম ইকবাল ১৮৭ ওয়ানডে।

চোটে বাইরে থাকা সাকিব আল হাসানও আছেন ডাবল ক্লাবে নাম লেখানোর খুব কাছে, তার নামের পাশে ১৯৫ ওয়ানডে খেলার কীর্তি। আর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল আছেন ১৭৭ ওয়ানডে নিয়ে। নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বপ্ন দেখছেন আবারও একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবে মুশফিক

পরবর্তী

মিঠুন-সাব্বিরের প্রতিরোধে বাংলাদেশের ২২৬

পরবর্তী

মিঠুন-সাব্বিরের প্রতিরোধে বাংলাদেশের ২২৬

ডোনাল্ড ট্রাম্প-যুক্তরাষ্ট্র-জরুরি অবস্থা-মেক্সিকো সীমান্ত

শেষ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT