চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুন-সাব্বিরের প্রতিরোধে বাংলাদেশের ২২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচকেই যেন অনুসরণ করলেন লিটন, তামিম, মাহমুদউল্লাহ! সৌম্য ও মুশফিক আশা জাগিয়েও পারলেন না ইনিংস বড় করতে। তবে মিঠুন ও সাব্বিরের ব্যাটে ভর করে বাংলাদেশ পেয়েছে ২২৬ রানের মাঝারি সংগ্রহ।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ২ বল আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংস। টানা দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ৫৭ রান করে এ ডানহাতি ব্যাটসম্যান বোল্ড হন লেগ স্পিনার টড অ্যাশটলের বলে। ৬৯ বলের ইনিংসে ছিল সাত বাউন্ডারি ও এক ছয়ের মার।

সমান সাত বাউন্ডারিতে ৬৫ বলে ৪৩ রান করেন সাব্বির রহমান। দলীয় একশর আগে ৫ উইকেট হারিয়ে ফেলার পর মিঠুন-সাব্বির ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৭৫ রান। আর তাতেই দলীয় সংগ্রহ দুইশ ছাড়ানোর সম্ভাবনা জাগে। মিরাজ ১৬, সাইফউদ্দিন ১০ ও অধিনায়ক মাশরাফী ১৩ রান করলে সম্ভব হয় সেটি।

Banglabid

টস হেরে ব্যাটিংয়ে নেমে আবারও কিউই পেসারদের তোপের মুখে আত্মসমর্পন করে বাংলাদেশের টপঅর্ডার। ১ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস। প্রথম ওয়ানডের মতোই ৫ রান করে আউট হন তামিম ইকবাল। সৌম্য সরকার ২২ রান করে ফেরেন প্যাভিলিয়নে।

৪৮ রানে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২০০তম ওয়ানডে খেলতে নামা মুশফিকুর রহিমের ব্যাট সম্ভাবনার জানান দিলেও ২৪ রান করে ফার্গুসনের বলে বোল্ড হন। মাহমুদউল্লাহ রিয়াদ ৭ রান করে ক্যাচ তুলে দিলে নেমে আসে বিপর্যয়। সেখান থেকে মিঠুন ও সাব্বিরের লড়াই মাঝারি সংগ্রহের দিকে নিয়ে যায় সফরকারীদের।

লকি ফার্গুসন নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন জেমস নিসাম ও টড অ্যাশটল। ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও কলিন গ্র্যান্ডহোম নিয়েছেন একটি করে উইকেট।

Reneta

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৩২ রান তুলে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগারদের পুঁজি আরও ছোট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ

পরবর্তী

শেষ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প-যুক্তরাষ্ট্র-জরুরি অবস্থা-মেক্সিকো সীমান্ত

শেষ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT