চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়েও এলোমেলো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেম্পারিংয়ের বৈরি বাতাসে উড়ে গেছেন দলের অন্যতম দুই সেরা খেলোয়াড়। এমন বিরুদ্ধ ইতিহাসের সময়ে অস্ট্রেলিয়া মাঠের খেলায়ও যারপরনাই দিশেহারা। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৮ তোলার পর, অজিরা ৬ উইকেট হারিয়ে ১১০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক সাউথ আফ্রিকা।

জোহানেসবার্গে টস জিতে স্বাগতিক সাউথ আফ্রিকা আগে ব্যাট করতে নামে। প্রথমদিন দেড় শতাধিক রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দশ টেস্টের ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি হাঁকানো এইডেন মার্করাম। দ্বিতীয় দিন টেম্বা বাভুমা ৯৫ রানে অপরাজিত থেকে পাঁচশর কাছে গিয়ে শেষ করেন।

Banglabid

ওই ইনিংসে প্যাট কামিন্স পাঁচ উইকেট নিলেও সাউথ আফ্রিকাকে বড় স্কোর গড়া থেকে বিরত রাখতে ব্যর্থ হন।

জবাব দিতে নেমে আজিরা ৩০ ওভারের ভেতর চার উইকেট হারিয়ে বসে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট রেনশ (৮) এবং জো বার্নস (৮) পথ ধরেন দশ ওভারের ভেতর। রেনশকে ডি ককের হাতে ধরা পড়ান ফিল্যান্ডার। রাবাদার বলে প্লেসিসের হাতে ধরা পড়েন বার্নস।

পিটার হ্যান্ডসকম্ব ‘গোল্ডেন ডাক’। ১৩তম ওভারের প্রথম বলে ফিল্যান্ডার তাকে বোল্ড করেন। তিন নম্বরে নামা উসমান খাজা অর্ধশতক তুলে নিলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৩০তম ওভারের শেষ বলে ফিল্যান্ডারের বলে তিনিও রেনশর মতো ডি ককের হাতে ক্যাচ দেন। ৮৪ বলে ৯টি চারে ৫৩ করেন।

Reneta

শন মার্শ (১৬) এবং মিচেল মার্শও (৪) দাঁড়াতে পারেননি। দুই ওভারের ভেতর দুজন বিদায় নেন।

ফিল্যান্ডার ১২ ওভারে নিয়েছেন তিন উইকেট। একটি করে রাবাদা, মরকেল এবং মহারাজের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ঘোড়ায় চড়ার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা

পরবর্তী

ঢাবির এমবিএ ভবন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

পরবর্তী

ঢাবির এমবিএ ভবন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানইউর ওঠা-নামার রাত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT