চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে অংশ নেয়া ফুটবলারদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও বিদ্বেষমূলক পোস্টের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে এ ধরনের পোস্টের সংখ্যা ২০২২ কাতার বিশ্বকাপের একই সময়ের তুলনায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

ফিফার পরিচালিত সোশ্যাল মিডিয়া প্রোটেকশন সার্ভিস (এসএমপিএস)-এর তথ্য অনুযায়ী, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলোয়াড়দের উদ্দেশে করা ৮৯ হাজার অপমানজনক পোস্ট শনাক্ত করা হয়েছে। চার বছর আগে কাতার বিশ্বকাপের একই পর্যায়ে এ সংখ্যা ছিল ৬ হাজার ৭০০।

যদিও এবার বিশ্বকাপে অংশ নেয়া দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হয়েছে, তবুও অপমানজনক পোস্টের এই অস্বাভাবিক বৃদ্ধি উদ্বেগজনক বলে জানিয়েছে ফিফা। সংস্থাটি বলছে, শনাক্ত হওয়া পোস্টগুলোর সূত্র ধরে প্রায় এক হাজার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টকে আরও তদন্তের আওতায় আনা হয়েছে।

ফিফার তথ্যমতে, শনাক্ত হওয়া অপব্যবহারমূলক পোস্টের ১১ শতাংশই ছিল বর্ণবাদমূলক। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে প্রথমে ২ লাখ ২৫ হাজার পোস্ট পর্যালোচনার জন্য নির্বাচন করা হয়। পরে মানবিক যাচাই-বাছাই শেষে ৮৯ হাজার পোস্টকে অপমানজনক হিসেবে চিহ্নিত করা হয়।

এছাড়া, আইনি পদক্ষেপের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণও সংগ্রহ করছে এসএমপিএস। ফিফা জানিয়েছে, গ্রুপ পর্ব থেকেই শতাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ২০ লাখ ২৮ হাজার ২১৪টি মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে আড়াল (মডারেট) করা হয়েছে, যা ২০২২ বিশ্বকাপের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ বেশি।

Reneta

বিশ্বকাপে অংশ নেয়া সব দল, খেলোয়াড়, কোচ ও ম্যাচ কর্মকর্তাদের জন্য এসএমপিএস সেবা চালু রয়েছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যমূলক, বিদ্বেষমূলক ও আপত্তিকর কনটেন্ট থেকে সংশ্লিষ্টদের সুরক্ষা দেয়ার পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থার জন্য প্রমাণও সংরক্ষণ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT