চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’ এর থিম সং, ভিউয়ে নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
বিনোদন
A A

ইউটিউবে এই প্রথম বাংলাদেশি কোনো কনটেন্ট দিয়ে কম সময়ে মিলিয়ন ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড করলো ব্যাচেলর পয়েন্টের থিম সং।  

প্রকাশের ৭ ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ পার হওয়াকে অবিশ্বাস্য রেকর্ড বলে মনে করছেন নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি।

তার কথা, এর আগে বাংলাদেশের নাটক সিনেমা বা যেকোনো কন্টেন্টে মাত্র ৭ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেনি। ব্যাচেলর পয়েন্টের থিম সং এর মাধ্যমে এবারই প্রথম এমন ঘটনা ঘটলো।

Banglabid

পরপর তিনটি সিজন সাফল্য পাওয়ার পর ১১ মার্চ থেকে ফ্রুটিকা নিবেদিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর আসছে। প্রায় একবছর পর দর্শকদের তুমুল আগ্রহের কারণে জনপ্রিয় এ সিরিয়ালির নতুন সিজন আনছেন পরিচালক অমি।

এ উপলক্ষে রবিবার গুলশানে এক সংবাদ সম্মেলন করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন শুক্রবার, শনিবার ও রোববার ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর প্রচার হবে। পরে নতুন সিজনের ‘থিম সং’ উন্মোচন করা হয়।

গানটি প্রকাশের পর লুফে নিয়েছেন দর্শকরা। এই প্রতিবেদন লেখার সময় ১৯ লাখ ৩০ হাজারের বেশি ভিউ অতিক্রম করেয়েছে। ১৭ হাজারের বেশি ইতিবাচক মন্তব্য। পরিচালক অমি জানান, গানটির ইউটিউব ট্রেন্ডিংয়েও এসেছে।

Reneta

কাজল আরেফিন অমি বলেন, গান প্রকাশের পর দর্শকদের সাড়া এক কথায় ব্রিলিয়ান্ট। ভালোভাবে কাজটি উপহার দেয়ার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না। সবার প্রসংশায় পুরো টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা।

তরুণ প্রজন্মের জীবনযাপন, আবেগ, হাসি ও আনন্দ নিয়ে নির্মিত এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা ও পাভেলসহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ রানাচাষী আলমথিম সংনতুন রেকর্ডপলাশপারসা ইভানাফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টভিউমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসানজানা সরকার রিয়াসাবিলা নূরসুমন পাটোয়ারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন গানে শহীদ-হৈমন্তী

পরবর্তী

সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন নীলাঞ্জনা

পরবর্তী

সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন নীলাঞ্জনা

বঙ্গবন্ধুর জয়বাংলা ও উত্তাল ৭ মার্চ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT