চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাক টু শুটিং, ব্যাক টু লাইফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
বিনোদন
A A

লোকসভা নির্বাচন নিয়ে টানা দুই মাস ব্যস্ত ছিলেন টলিউডের সুপারস্টার অভিনেতা দেব। যার ফল পেয়েছেন হাতেনাতে, একেবারে সাংসদ হয়েই ঘরে ফিরেছেন তিনি। এবার ফিরলেন শুটিংয়ে!

একজন অভিনেতার কাছে সবচেয়ে শুটিং ই সব। আর তাইতো নির্বাচন সামলে একদিন পরেই শুটিংয়ে নেমে গেলেন চিত্রনায়ক দেব। শনিবার থেকে ‘চাঁদের পাহাড়’ খ্যাত নির্মাতা কমলেশ্বর মুখার্জীর পরবর্তী ছবি ‘পাসওয়ার্ড’-এর শুটিংয়ে ফিরলেন তিনি।

পুরুলিয়াতে সেট ফেলে হচ্ছে ‘পাসওয়ার্ড’-এর শুটিং। সেখান থেকেই নির্মাতার সঙ্গে একটি ছবি তুলে অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে শেয়ার করেছেন দেব। আর লিখেছেন, ‘ব্যাক টু শুটিং, ব্যাক টু লাইফ’!

চলতি বছরের শেষে পর পর দু’টি সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন দেব। যার একটি হলো ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ও অপরটি ‘পাসওয়ার্ড’! যদিও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র প্রযোজনায় রয়েছেন দেব। তবে ‘পাসওয়ার্ড’ এর মাধ্যমে আবারও পরিচালক কমলেশ্বর মূখার্জীর ছবির নায়ক হচ্ছেন তিনি।

‘পাসওয়ার্ড’ ছবিটি মূলত সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে তৈরি হবে। যেখানে ছবিটির মূল বিষয়বস্তু ডার্ক ওয়েব। এই নিয়ে চতুর্থবারের মত কমলেশ্বর ও দেব একসাথে কাজ করতে যাচ্ছেন। এছাড়াও ছবিটিতে রয়েছে আরো চমক। কারণ এই ছবিতে আরো আছেন পরমব্রত, পাওলি, রুক্মিণী ও আদৃতর মতো দর্শকপ্রিয় অভিনেতারা।

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রযোজনার এই ছবিটি চলতি বছরের পূজায় মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আসছে ঈদে মুক্তির প্রতীক্ষায় আছে দেব-রুক্মিনী অভিনীত রাজা চন্দের ‘কিডন্যাপ’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদচাঁদের পাহাড়দেবপাসওয়ার্ডপূজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইরয়েড সমস্যায় আক্রান্ত দেশের ৫ কোটি মানুষ

পরবর্তী

১২ ম্যাচ ফিক্সারকে সাবধান করল আইসিসি

পরবর্তী

১২ ম্যাচ ফিক্সারকে সাবধান করল আইসিসি

মমতা কি মূখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT