চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবহারকারীর ‘ব্যাংক লেনদেন তথ্য’ চাওয়া বিষয়ে যা জানালো ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীর ব্যাংক লেনদেনের তথ্য চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, এসব তথ্যের জন্য কিছু ব্যবহারকারীকে নির্বাচিত করা হয়েছে এবং তাদের সম্মতিতেই তা করা হয়েছে।

তবে কোন প্রতিষ্ঠানের দেয়া গ্রাহকদের এ ধরণের তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় না বলে ফেসবুক জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রেক্ষিতে ফেসবুক এসব কথা জানায়।

বিবিসি জানায়, ওই প্রতিবেদেনে বলা হয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর কাছে গ্রাহকদের এ ধরণের তথ্য চেয়েছে। ফেসবুক যুক্তরাষ্ট্রের জেপিমরগান চেজ, ওয়েলস ফারগো, সিটিগ্রুপ ও ইউএস ব্যানকর্প এর কাছে ব্যবহারকারীর একাউন্ট ব্যালান্স ও কার্ডের লেনদেনের তথ্য চেয়েছিল।

তবে ফেসবুক এই অভিযোগ অস্বীকার করে জানায়, কিছু ব্যবহারকারীর সম্মতিতেই অর্থ সংক্রান্ত তথ্য তাদের মেসেঞ্জার অ্যাপে যোগ করা হয়েছে।

তারা জানায়, বাণিজ্য বিষয়ক অনলাইন ভিত্তিক অনেক কোম্পানির মতো ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিকে আমরা গ্রাহক চ্যাট এবং একাউন্ট ব্যবস্থার মতো সেবাসমূহ প্রদানে অংশীদার হওয়ার প্রস্তাব দেই।

ফোনে অপেক্ষার চেয়ে ব্যাংকের সঙ্গে মেসেজ আদান প্রদানের এই ধারণা ভালো হতে পারে। এবং এটি পুরোটাই ব্যবহারকারীর ইচ্ছের বিষয় বলে ফেসবুক আরো জানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক হ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারও সক্রিয়’

পরবর্তী

গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের রায় বাস্তবায়ন না হওয়ায় রুল

পরবর্তী

গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের রায় বাস্তবায়ন না হওয়ায় রুল

'খুনীদের বিচার হলেও বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচার হয়নি'

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT