চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং ঝুঁকি কমাতে প্রয়োজন এসএমই ক্রেডিট গ্যারান্টি স্কিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

বিশ্বব্যাপী জনপ্রিয় এসএমই ক্রেডিট গ্যারান্টি স্কিম বাংলাদেশে চালু করা হলে ব্যাংকিং খাতে ঋণের ঝুঁকি কমে যাবে। এমন তথ্যই পাওয়া গেছে বিআইবিএমের এক গবেষণাপত্রে।

এতে বলা হয়েছে, বিশ্বের ১০০টির বেশি দেশে এসএমই ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু থাকলেও বাংলাদেশে এর প্রচলন নেই। এই স্কিম চালু হলে ব্যাংকিং ঝুঁকি কমবে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Banglabid

রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে বৃহস্পতিবার ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর প্রোমোটিং একসেস টু ফাইন্যান্স ফর এসএমই’স’ শীর্ষক আলোচনায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহকারী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন। গবেষণা দলে ছিলেন বিআইবিএমের সহকারী অধ্যাপক ড. মো. মহব্বত হোসেন, প্রভাষক আনিলা আলী এবং এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার।

প্রতিবেদনের বলা হয়, বাংলাদেশে এসএমই ক্রেডিট গ্যারান্টি ফান্ড (এসএমইসিজিএফ) চালু করা যেতে পারে। যা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে পরিচালনা করবে। সরকার বাজেটের মাধ্যমে ২০০ কোটি টাকা দিয়ে এ ধরনের ফান্ড কাজ করা শুরু হতে পারে। ক্রমেই এ অর্থের পরিমাণ বাড়বে। এই জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে ঝুঁকি নিতে পারে।

Reneta

বৈঠকে বিআইবিএম এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান বলেন, এসএমই খাত অর্থায়নে বেশ কিছু জটিলতা রয়েছে। বিশেষ করে এই খাতের অর্থায়নকে অনেকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এসব দিক বিবেচনায় এসএমই খাতের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করলে সুফল বয়ে আসবে।

বিআইবিএম’র সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমই খাত। তবে ঋণগ্রহীতাদের বিষয়টি একটু বেশি খেয়াল রাখতে হবে। কারণ অনেকের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকলেও অর্থ নেই। এসব উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বিআইবিএম’র সুপারনিউমারারি অধ্যাপক মো. ইয়াছিন আলি বলেন, অর্থনীতির সম্ভাবনাময় দিকগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে। সম্প্রতি কিছু আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকে এসএমই খাতের অর্থায়নের সুযোগ কমে গেছে। অনেক গ্রাহকের চাহিদা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থ পায় না। এসএমই খাতের অর্থায়ন যাতে আরও সহজ হয় সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

বিআইবিএমের চেয়ার প্রফেসর ড. বরকত-এ-খোদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারীরা এসএমই গ্যারান্টি স্কিম চালুর ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করাসহ বেশ কিছু পরামর্শ দেন।

তারা বলেন, এ ধরনের স্কিম চালু করতে প্রতিষ্ঠান নির্ধারণেও বিশেষ সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের চেয়ে এ উদ্যোগ আরও কার্যকরী ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিআইবিএম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিতার ম্যুরালের সামনে আবেগাপ্লুত শেখ হাসিনা ও শেখ রেহানা

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আর কত অপেক্ষা?

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আর কত অপেক্ষা?

‘দুর্ভাগা’ খালেদের ভবিষ্যৎ ‘উজ্জ্বল’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT