চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং আইন দুর্বলতায় ফিলিপিন্সে কালো টাকার স্বর্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রিজার্ভ অর্থচুরির ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে ফিলিপিন্সের ব্যাংকিং আইনের দুর্বলতা। ফিলিপিন্স প্রকাশ পেয়েছে কালো টাকার স্বর্গ হিসেবে।

গত মাসে বাংলাদেশ ব্যাংকের আমেরিকান অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করার সঙ্গে সঙ্গেই ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে ফিলিপিন্সের রিজাল ব্যাংকে পাঠিয়ে দেয়া হয়। জালিয়াতরা বুঝে-শুনেই অর্থপাচারের গন্তব্য হিসেবে দেশটিকে বেছে নিয়েছিলো। কারণ তারা জানতো, ফিলিপিন্সের ব্যাংকিং আইনের ফাঁক গলিয়ে একবার টাকাগুলো পার করে দিতে পারলে সেগুলো বের করা খুবই কঠিন হয়ে পড়বে।

ব্যাংক অ্যাকাউন্টধারীদের তথ্যের গোপনীয়তা রক্ষার্থে ফিলিপিন্সের নীতিমালা বিশ্বের কঠোরতম ব্যাংক আইনগুলোর একটি। কিন্তু অর্থ জালিয়াতি রোধে প্রণীত আইনের হাত থেকে দেশটির ক্যাসিনোগুলো মুক্ত। অথচ ক্যাসিনোতেই অবৈধ টাকার লেনদেন সবচেয়ে সহজ।

Banglabid

বিশাল এই অর্থচুরি সফলই হয়েছিলো ব্যাংক আইনে এই ‘ক্যাসিনো ফাঁক’ রাখার কারণে।

ব্যাপক পরিমাণে অর্থ একবারে চুরি করে পার পেতে হলে জালিয়াতদের দরকার ছিলো চুরির পর খুব দ্রুত টাকাটা ব্যাংকিং সিস্টেম থেকে বের করে ক্যাসিনোতে ভাঙ্গিয়ে ফেলা। তারা সেটাই করেছিলো।

চুরি যাওয়া অর্থ ফেরত চেয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সময় লেগেছিলো মাত্র চার দিন। কিন্তু ওই সময়ের মধ্যেই অতোগুলো টাকা দিব্বি গায়েব হয়ে যায় ফিলিপিন্সের ক্যাসিনোগুলোতে। রয়ে যায় শুধু হত্যার হুমকি, ঘুষ আর ধোঁয়াশায় থাকা কিছু ব্যক্তির ভূমিকা। এবং সামনে আসে একজন ব্যাংক ম্যানেজারের নাম, যিনি আসলে অপরাধী না পরিস্থিতির শিকার তা এখনো স্পষ্ট নয়।

Reneta

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলিপিন্সের রিজাল ব্যাংকের জুপিটার স্ট্রিটের ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোসহ পাঁচজনকে তলব করে দেশটির বিচার বিভাগ। মামলা হয় দেগুইতোর নামে। অবশ্য বক্তব্যে বারবার জালিয়াতিতে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন দেগুইতো।

‘আমি কোনো দোষ করিনি। এটা যদি কোনো দুঃস্বপ্ন হয়ে থাকে, আমি এক্ষুণি জেগে উঠতে চাই,’ দেশ ছাড়ার সময় ম্যানিলা বিমানবন্দরে কর্তৃপক্ষ যাওয়া আটকে দিলে এবিএস-সিবিএন টেলিভিশনকে বলেন দেগুইতো, ‘আমি প্রত্যেকটা দিন আতঙ্কের মধ্যে কাটাচ্ছি।’

দেগুইতোর ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে অর্থটি গ্রহণ করে। তিনি দাবি করেন, ব্যাংকের ম্যানেজার হিসেবে তিনি শুধু অর্থটি স্থানান্তর করেছেন, তাও আবার ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো টানের নির্দেশে। অবশ্য ব্যাংক প্রেসিডেন্ট দেগুইতোর এ অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।

ব্যাংক ম্যানেজার দেগুইতো দোষী নাকি শুধু একজন বলির পাঁঠা, তা বের করার জন্য আলাদা একটি তদন্ত শুরু করেছেন ফিলিপিনো সিনেটররা। তবে তিনি যে নাটের গুরু নন, এ ব্যাপারে তারা নিশ্চিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা পদক পাচ্ছেন নির্মলেন্দু গুণ

পরবর্তী

বাংলাদেশের জন্য বড় আঘাত: মাশরাফি

পরবর্তী

বাংলাদেশের জন্য বড় আঘাত: মাশরাফি

সাবা-মুরাদের সংসারে ভাঙনের সুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT