চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকক নেয়া হচ্ছে আমজাদ হোসেনকে, সঙ্গে যাচ্ছে তার দুই ছেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

দেশের দাপুটে নির্মাতা, গীতিকার ও সাহিত্যিক আমজাদ হোসেনকে মঙ্গলবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হতে পারে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সোহেল আরমান। আমজাদ হোসেনের সঙ্গে ব্যাংকক যেতে এরইমধ্যে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

আমজাদ হোসেনকে মঙ্গলবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশ সময় রাত দশটায় ব্যাংকক থেকে ছেড়ে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এই অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক থেকে একজন স্পেশালাইজড চিকিৎসক আসছেন। তিনি আব্বুর কন্ডিশন দেখতে ঠিক রাত ১২টায় ইমপালসে আসবেন। এসে উনি পরীক্ষা করে যদি দেখেন এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়ার মতো সুযোগ আছে তাহলে রাত দুইটায় আমরা ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিবো। আব্বুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে ব্যাংককের সেই চিকিৎসকের উপর।

আমজাদ হোসেনের সঙ্গে আর কে কে যাচ্ছেন?-এমন প্রশ্নে সোহেল আরমান বলেন, আব্বুর সঙ্গে যেতে আমি আর আর আমার বড় ভাই সাজ্জাদ হোসেন দোদুলকেই গ্রান্ড করা হয়েছে। দুজনই পাসপোর্ট জমা দিয়েছিলাম। ফলে এখন আর অন্য কারো আব্বুর সাথে যাওয়ার সুযোগ নেই।

ব্যাংকক থেকে ব্যয়বহুল এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসককে সেখান থেকে নিয়ে আসার বিষয়টি তুলে ধরে সোহেল আরমান বলেন, আব্বুর জন্য দেশবাসীর যে প্রেম তার জন্য আমাদের গর্ব হয়। আব্বুকে যে এতো মানুষ ভালোবাসেন সেটা তিনি অসুস্থ না হলে আমরা অনুধাবন করতে পারতাম না। যে ভালোবাসা দেশের মানুষ আব্বুর জন্য দেখিয়েছেন তার জন্য সবার কাছে চিরকৃতজ্ঞ। আর আব্বুকে নিয়ে যাওয়ার আগে এটুকু বলতে চাই, দেশবাসী ছাড়াও আরেকজনের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমজাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিল আমজাদ হোসেন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। ভর্তির তিন দিনের মাথায় আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা, এবং বিদেশ নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনএয়ার অ্যাম্বুলেন্সপ্রধানমন্ত্রীব্যাংককলিড বিনোদনশেখ হাসিনাসোহেল আরমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT