মহান স্বাধীনতা দিবস উপলক্ষে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস দুটি অনুষ্ঠান আয়োজন করেছে। আর এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় জলের গানকে।
ব্যাংকক থেকে ফেসবুকে জলের গানের অন্যতম সদস্য সাইফুল জার্নাল জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানগুলো আয়োজন করেছে। গতকাল রোববার ছিল প্রথম শো। আজ সোমবার সন্ধ্যায় আবারও গান করবে জলের গান। আগামীকাল মঙ্গলবার জলের গানের সদস্যরা ঢাকায় ফিরবে।
দেশে ফিরে বুধবার সিলেটে একটি অনুষ্ঠানে গান করার কথা রয়েছে দলটির। স্টেজ শো নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জলের গান। অ্যলবাম নিয়ে এখনই তাদের কোনো ভাবনা নেই।








