জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রর দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিদেশী হত্যার দায় খালেদা জিয়ার উপর চাপাচ্ছে।
সরকারের এধরণের মন্তব্য দেশকে আরো দ্বিধা বিভক্ত করবে বলেও দাবি করেন তিনি। বর্তমান সংকট সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শও দেন বিএনপির এই মুখপাত্র। এধরণের সিদ্ধান্ত নেয়ার আগে সবার মতামত নেয়ার দাবি জানিয়েছেন।







