ক্রিকেট

ব্যর্থতার বৃত্তেই সৌম্য

বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলনরত অবস্থায় মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম তিন ম্যাচে করেছিলেন মোটে ৪ রান। তারপরও সুযোগ পেয়েছেন একাদশে। সুযোগটা কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে ৮ রান করে সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার।

সৌম্য ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন, ইনিংসের তৃতীয় ওভারে অফস্পিনার অ্যাস্টন টার্নারকে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে। হ্যাজেলউডের পরের ওভারে কাভারের ফিল্ডার ক্যারির হাতে তুলে দেন সহজ ক্যাচ।

১০ বলে ৮ রান করে ফিরতে হয় সৌম্যকে। ২৪ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি।

এ প্রতিবেদন লেখার সময় ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান।

নাঈম শেখ ২০ ও সাকিব আল হাসান ১১ রানে অপরাজিত আছেন। টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

বিষয়:ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ সৌম্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…