চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবহারকারীদের তথ্য পেতে ফেসবুকের ওপর সরকারি চাপ বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করতে ফেসবুকের ওপর বিভিন্ন দেশের সরকারের চাপ বেড়েছে বলে সর্বশেষ এক প্রতিবেদনে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গত বছরের তুলনায় এ বছর সরকারকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য দেয়ার অনুরোধ ২৭ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিভিন্ন দেশের সরকারগুলোর কাছ থেকে এবছরের প্রথমে ছয় মাসেই ৫৯ হাজার ২২৯ টি অনুরোধ পেয়েছে ফেসবুক। গত বছর এই ধরণের সরকারি অনুরোধের পরিমাণ ছিলো ৪৬ হাজার ৭১০ টি।

ফেসবুক ব্লগ পোস্টে প্রকাশিত অনুযায়ী, ব্যবহারকারীর তথ্য পাওয়ার আবেদনকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করে যুক্তরাষ্ট্র। দেশটির আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকেই বেশি আবেদন আসে বলে জানায় ফেসবুক। শুধু তথ্য প্রকাশের আবেদন নয় বরং ব্যবহারকারীকে কোনো রকম না জানিয়ে, কোনো নোটিফিকেশন না দিয়েই ফেসবুককে তথ্য সরবরাহের চাপ দেয়ার কথা প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনে।

তবে ফেসবুকের দাবি ব্যবহারকারীদের তথ্য যতোটা সম্ভব গোপন রেখে সরকারের চাপ সামলানোর চেষ্টা করা হয়। এজন্য সরকারি অনুরোধগুলোর আইনগত ভিত্তি, যৌক্তিকতা খতিয়ে দেখে ফেসবুক। তাই সরকারগুলোকে ব্যবহারকারীর সব ব্যক্তিগত তথ্য এবং তথ্য পাওয়ার জন্য সরাসরি কোনো রাস্তা দেখানো হয়না বলেও দাবি করা হয়।

আর এমনটা করার জন্য ফেসবুককে ইসরায়েল, জার্মানি এবং যুক্তরাজ্যের আইনজীবী এবং কর্মকর্তাদের ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয় । এসব দেশের অভিযোগ, তথ্য গোপন করার মাধ্যমে সন্ত্রাস বিরোধী তদন্তে বাধা দেয়া হচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলোতে নাম লেখানোর মাত্রাও কমাতে ব্যর্থ হচ্ছে ফেসবুক। এমন অভিযোগের জবাবে ফেসবুকের দাবি, সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার তথ্য সরবরাহের অনুরোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ফেসবুক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক ব্যবহারকারীর তথ্যফেসবুকে গোপনীয়তা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT