চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনে নতুন ও টেকসই উৎস হবে বৃষ্টির পানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি
A A
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক সময়ে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা চালু করার মাধ্যমে সবুজ নীতি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে দেশের তৈরি পোশাক কারখানা এবং টেক্সটাইল শিল্পখাত।

ব্যবসায়িক ক্ষেত্রে পানির ব্যবস্থাপনায় তাদের টেকসই পদ্ধতি পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে বলে আজ রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উল্লেখ করেন বক্তারা।

বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতার ওপর কারণে শিল্পখাতে অধিক পরিমাণ পানির ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয় এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে প্রয়োজনীয় পানি সরবরাহের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে যেনো টেকসই ব্যবস্থা নিশ্চিত করা যায় সে অনুযায়ী এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

‘শিল্পখাতে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ-পানি ব্যবস্থাপনায় টেকসই পদক্ষেপ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে ওয়াটারএইড বাংলাদেশ এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। রাজধানীর ওয়েস্টিন ঢাকায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, একটি প্রগতিশীল সংগঠন হিসেবে বিজিএমইএ টেকসই পানি ব্যবস্থাপনার ব্যাপারে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপারে কারখানাগুলোকে সক্রিয়ভাবে উৎসাহিত করছে। ব্যবসায়িকভাবে শিল্পখাতগুলোর বৃষ্টির পানির ব্যাপারে গুরুত্বারোপ করা প্রয়োজন এবং ভূগর্ভস্থ পানি নিষ্কাশন ও এর ওপর নির্ভরতা কমাতে প্রয়োজনীয় সহায়তা করা উচিত।

ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ক্ষেত্রে পানি নিয়ে আসন্ন সঙ্কট সমাধানে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে সবার কাজ করা উচিত। শিল্পখাতের ক্ষেত্রে কারখানাগুলোর ছাদের ওপরে পর্যাপ্ত জায়গা রয়েছে, যা সহজেই বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের কাজে ব্যবহার করা যায়। যার মাধ্যমে ব্যবসার জন্য ক্রমবর্ধমান পানির প্রয়োজন সংশ্লিষ্ট সমস্যা মেটাতে এ খাত টেকসই সমাধান নিয়ে আসতে পারে। কারখানার মালিকদের বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে আমাদের পানি সম্পদ রক্ষায় সহায়তায় অনন্য নজির স্থাপনের জন্য বিজিএমইএ -কে ধন্যবাদ। পানি ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রচেষ্টা জোরদারে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সাথে কাজ করার ব্যাপারে ওয়াটারএইড প্রতিশ্রুতিবদ্ধ।”

অংশীজনরা ছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যম ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

হাসিন জাহানের কাছে বিজিএমইএ’র সাসটেইনেবিলিটি প্রতিবেদন হস্তান্তর এবং ওয়াটারএইড ও আইটিএন-বুয়েটের অংশীদারিত্বের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ সংশ্লিষ্ট পেশাদারদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে গোলটেবিল আলোচনা শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াটারএইডের পলিসি ও অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ শেখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সভাপতি আবরার হোসেন সায়েম।

ট্যাগ: বিজিএমইএবৃষ্টির পানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা মার্টিন

পরবর্তী

এমন ভালো কাজেও এত সমালোচনা!

পরবর্তী
অজ্ঞান কনে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বিবাহের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন ভালো কাজেও এত সমালোচনা!

গোর চরিত্রের একজন অভিনেতা, পুরানো পোশাক পরা, হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: রাকায়েতের ‘গোর’ এর জয়জয়কার

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT