অর্থনীতি

ব্যবসায় সাস্টেইনেবিলিটি অর্জনের মাধ্যমে সম্ভব এসএমই খাতের বিকাশ

এসএমই খাতের বিকাশে সাস্টেইনেবিলিটি গুরুত্বপুর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে সবুজ রঙের এসএমই লেখা অক্ষরসহ অন্যান্য অক্ষর দেখা যাচ্ছে, যা ব্যবসায় সাস্টেইনেবিলিটির গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ই-কমার্সের বিস্তৃতি সারা বিশ্বের মতো আমাদের দেশের ব্যবসা-বাণিজ্যের গতানুগতিক ধারায়ও এনেছে ব্যাপক পরিবর্তন।

দেশে ই-কমার্সের যাত্রা খুব বেশি দিনের না হলেও বর্তমানে প্রতিদিন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে আসে লক্ষাধিক অর্ডার।

করোনার বৈশ্বিক মহামারি আঘাত হানার সঙ্কটকালীন সময়েও থেমে থাকেনি দেশের ই-কমার্সের অগ্রযাত্রা। এ সময় অন্য সকল খাতের বিপরীতে ই-কমার্স খাতের প্রবৃদ্ধি ঘটেছে বহুগুণ।

তবে, করোনাভাইরাস বিশ্বে আঘাত হানার আগেও ই-কমার্স তথা অনলাইন কেনাকাটায় মানুষের আগ্রহ কম ছিল না। লকডাউনে মানুষের চলাফেরায় বিধিনিষেধ থাকার কারণে মানুষ অনেকটা বাধ্য হয়েই অনলাইনে সকল কেনাকাটা শুরু করে। সহজ অর্ডার প্রক্রিয়া ও সুবিধাজনক ডেলিভারি পদ্ধতির কারণে খুব শীঘ্রই অনলাইনে কেনাকাটার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়।

আবার, দীর্ঘ সময় লকডাউন থাকার কারণে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হয় এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই কোভিডকালে অনলাইনে তাদের ব্যবসা কার্যক্রম শুরু করেছেন, আবার অনেকে ব্যবসায় সাস্টেইনেবিলিটি অর্জনের লক্ষ্যে যুক্ত হয়েছেন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে।

এই শতকের শুরু থেকেই বিশ্বজুড়ে পুরোদমে চলছে ডিজিটাল বিপ্লব। করোনা মহামারি চলাকালীন ডিজিটালাইজেশনের সুফল সবচেয়ে বেশি অনুভব করা যাচ্ছে।

ডিজিটালাইজেশন কেবল ব্যবসার সম্ভাবনাই উন্মোচন করছে না, ডিজিটালাইজেশন ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা যে কঠিন হয়ে পড়বে তাও অনুধাবন করা যাচ্ছে।

এক্ষেত্রে, এসএমই খাত টেকসই করার ক্ষেত্রে ব্যবসায়ী ও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায় কৌশলগত পরিবর্তন আনতে হবে।

পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতাদের হাতে পণ্য পৌঁছে দেয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটালাইজ করা গেলে ক্রেতাদের জন্য কেনাকাটা যেমন সুবিধাজনক হবে, তেমনি ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রম চালানোও অনেক সহজ, সাসটেইনেবল ও লাভজনক হবে।

ব্যবসায় সাস্টেইনেবিলিটি বলতে বোঝায় এমনভাবে ক্রেতাদের চাহিদা পূরণ করা, যা ভবিষ্যতে কোন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক এই তিন ক্ষেত্রে সামঞ্জস্য বিধানের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের ব্যবসাকে আরও সাসটেইনেবল করে তুলতে পারে।

বর্তমানে অনেক ক্রেতাই কেনাকাটার ক্ষেত্রে পরিবেশবান্ধব পণ্য কেনার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাই পণ্য উৎপাদন, প্যাকেজিং, শিপমেন্টসহ সম্পূর্ণ প্রক্রিয়ায় পরিবেশবান্ধব কৌশল অবলম্বন করছে এবং এভাবে পরিবেশের কোন প্রকার ক্ষতিসাধন না করে ব্যবসাকে আরও সাস্টেইনেবল ও লাভজনক করে তুলেছে।

ক্রেতারা পরিবেশবান্ধব পণ্য ও সেবার ব্যাপারে দিন দিন সচেতন হয়ে ওঠার কারণে পরিবেশগত দিকে আজকাল নামকরা প্রতিষ্ঠানসমূহ অধিক নজর দিচ্ছেন।

ব্যবসায় পরিবেশ ও প্রযুক্তিগত পরিবর্তন আনার পাশাপাশি, ব্যবসায় অর্থপ্রবাহ বজায় রাখাও জরুরি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাধারণত পর্যাপ্ত জামানত থাকে না, তাই তাদের ব্যবসা পরিচালনার জন্য অনেক সমস্যার সম্মুখীন হত হয়।

অথচ, বর্তমানে এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত, যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেসব কাঁচামাল আগে আমদানি করতে হতো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সেসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব হবে। এজন্য এ খাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।

এছাড়া, সাস্টেইনেবিলিটি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সংশ্লিষ্ট সামাজিক দিকও বিবেচনা করতে হবে। ব্যবসা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে তা কর্মচারী, মালিক ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। এক্ষেত্রে, পণ্য উৎপাদন থেকে শুরু করে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, কর্মচারীদের সুবিধা ও সন্তুষ্টির দিকে মনোযোগ দিতে হবে।

এসএমই খাতের বিকাশ ও এজন্য একটি সাস্টেইনেবল ইকোসিস্টেম গড়ে তুলতে দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলো অবদান রাখতে পারে। বৈশ্বিক মহামারির শুরু থেকেই দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের দারাজের সাথে যুক্ত হওয়ার, সহজে ঋণ গ্রহণের সুবিধা প্রদান সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাস্টেইনেবিলিটি অর্জনে দারাজের এসব কার্যক্রম দেশের ব্যবসা খাতের ডিজিটালাইজেশনকেও ত্বরান্বিত করছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…