চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবধান বাড়িয়ে ফিরছে টাইগার যুবারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পঞ্চম ও শেষ ম্যাচে ৭৩ রানে জিতে নিউজিল্যান্ড সফরে পাঁচ ওয়ানডের সিরিজে ৪-১ ব্যবধানের উল্লাস নিয়ে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পুরো সিরিজে দাপট দেখিয়ে কিউই অনূর্ধ্ব-১৯ দলকে সব বিভাগে নাস্তানাবুদ করে ছেড়েছে টাইগার যুবারা!

প্রথম তিন ম্যাচে টানা জিতে সিরিজ বগলদাবা করার পর চতুর্থ ওয়ানডেতে পথ হারিয়েছিল নির্ভার বাংলাদেশ। শেষ ম্যাচে আবারও স্বরূপে ফেরে যুবারা, তিনশ পেরোনো সংগ্রহ গড়ে।

লিংকনে রোববার সকালের ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ৩১৬ রানের বড় পুঁজি গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায় টাইগার যুবাদের বোলিং তোপে।

ওপেনার তানজিদ হাসান ২ ছয় ও ১১ চারে ৫৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন। আরেক ওপেনার পারভেজ হোসেন ৪৮, শাহাদাত হোসেন ৪৮ রানের ইনিংস দিয়েছেন। তাতে দাঁড়িয়ে অভিষেক দাস ৩৬ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে শেষের পরিসমাপ্তি টেনেছেন।

জবাব দিতে নেমে শুরু ভালো হয়নি নিউজিল্যান্ডের। সফরকারীদের প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। দ্বিতীয় সাফল্যও আসে এ টাইগার পেসারের মাধ্যমেই। সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলা লেম্যানকে ফিরিয়ে তানজিম হাসান ধারাবাহিকতা রাখেন।

পরে অভিষেক ও রকিবুল হাসান উইকেট শিকারে যোগ দিলে ভেঙে পড়ে স্বাগতিকদের ইনিংস। শরিফুল ৮.৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে লাল-সবুজদের সেরা বোলার। রকিবুল নিয়েছেন ২টি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT