চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যথানাশক তেলের দূত হয়ে বিপাকে জ্যাকি শ্রফ ও গোবিন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সাত বছর আগে একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপনের দূত হয়েছিলেন বলিউডের দুই তারকা জ্যাকি শ্রফ ও গোবিন্দ। কিন্তু এই বিজ্ঞাপন করাই যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এমনটা হয়ত কখনো ভাবেননি এই দুই তারকা। সেই বিজ্ঞাপনের জের ধরেই ২০ হাজার টাকার আর্থিক জরিমানার মুখে পরতে হলো জ্যাকি শ্রফ ও গোবিন্দকে।

২০১২ সালে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা অভিনব আগরওয়াল নামের এক আইনজীবী একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপন দেখে তাঁর বাবা ৭০ বছর বয়সী ব্রজভূষণ আগরওয়ালের জন্য সেটি অর্ডার করেছিলেন। বিজ্ঞাপনে ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী ওই সংস্থার দাবি ছিল, ১৫ দিনে ব্যথা না সারলে টাকা ফেরত দেওয়া হবে। সেই বিজ্ঞাপনেরই দূত হয়েছিলেন এই দুই বলিউড তারকা। ফলে ওই বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ৩৬০০ টাকা দিয়ে সেই ভেষজ তেল কিনেছিলেন অভিনব আগরওয়াল।

তবে, অভিনবর দাবি ১৫ দিনে পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হয়নি। এদিকে ওই ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী সংস্থাও তাদের প্রতিশ্রুতি রাখেননি। বিজ্ঞাপনে টাকা ফেরানোর আশ্বাস দিলেও পরবর্তীতে টাকা ফেরাতে অস্বীকার জানিয়েছিলেন ওই সংস্থা। ফলে পাঁচ বছর আগেই ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন অভিনব আগরওয়াল।

সম্প্রতি সেই মামলার রায় দিয়েছেন ক্রেতা সুরক্ষা আদালত। আদালত তার রায়ে ঘটনার জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত পাঁচ জনকে অর্থাৎ তেল প্রস্তুতকারী সংস্থা, সংস্থার দুই সেলিব্রিটি অ্যাম্বাসেডর গোবিন্দ এবং জ্যাকি শ্রফ, প্রচারক সংস্থা টেলিমার্ট শপিং নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক্স কমিউনিকেশনকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গেই ক্রেতার ওই তেলের দাম বাবদ ৩,৬০০ টাকা এবং তার প্রতি বছরের ৯ শতাংশ হারে সুদ-সহ সমস্ত আইনি খরচ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিন্দজ্যাকি শ্রফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT