চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত বিমানে চড়ে ঢাকায় সালমান-ক্যাটরিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে রবিবার সকালে ঢাকায় পৌঁছেছেন বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

রবিবার সকাল পৌনে ৯টায় ব্যক্তিগত বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সালমান খান। তার সঙ্গে এসেছেন বলিউডের আরেক তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান জমকালো ও ব্যয়বহুল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। উদ্বোধনী আয়োজনে নাচে-গানে শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন বলিউডের এই তারকা জুটি।

প্রথমে একক পারফরম্যান্স করবেন সালমান-ক্যাটরিনা। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।

ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দুজন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

ভারতীয় এই দুই অভিনয়শিল্পী ছাড়াও এদিন মঞ্চে পারফর্ম করবেন সংগীতশিল্পী সনু নিগম ও কৈলাস খের। পাশাপাশি বাংলাদেশ থেকে উদ্বোধনী আয়োজনের শুরুতেই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস ও ফোক সম্রাজ্ঞী খ্যাত শিল্পী মমতাজ।

রবিবার বিকাল সাড়ে চারটায় শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: ক্যাটরিনাবলিউডবিমানলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিএস রাব্বানী’র চাওয়া পদত্যাগের জবাবে ভিপি নুরের ‘না’

পরবর্তী

সোনার মহড়ায় হেরে বসল বাংলাদেশ

পরবর্তী

সোনার মহড়ায় হেরে বসল বাংলাদেশ

রাজধানীতে ‘র নেশন’-এর নতুন শাখা 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT