চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি: রোজিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন চিত্রনায়িকা রোজিনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকা।

রোজিনা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুসারে পর পর তিনবার কেউ সভায় অনুপস্থিত থাকলে তাকে নোটিশ দেয়ার বিধান আছে। এসব বিষয়ে পরশু সভাপতি ইলিয়াস কাঞ্চনের সাথে আমার কথা হচ্ছিলো। সামনে আমাকে দেশের বাইরে যেতে হতে পারে। হয়তো থাকতেও হতে পারে বেশকিছুদিন। সব ভেবে ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে পদত্যাগপত্র দিয়ে সমিতির অফিসে লোক পাঠিয়েছিলাম, তখন সমিতি বন্ধ ছিলো। তাই এদিনই ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও নিজের ভেতরে কাঞ্চন-নিপুণ নির্বাচিত হয়ে আসায় কোনো চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে রোজিনা বলেন, একেবারেই না। কোনো দিকে বায়াসড হয়ে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি।

Reneta

চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে এই নায়িকা বলেন, চলচ্চিত্রই আমাকে আজকের রোজিনা বানিয়েছে। কিন্তু সেই চলচ্চিত্র নিয়ে আজকে দেশবাসী হাসিঠাট্টা করছে, এটা দেখতে ভালো লাগছে না। শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ি মানায় না।

তিনি বলেন, পদত্যাগ করলেও চলচ্চিত্রের কারণেই যেহেতু আমার জন্ম, তাই যেকোনো সময় ডাকলে আমাকে সবাই পাশে পাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়পদত্যাগরোজিনালিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT