চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টের চেয়েও দ্রুতগতির লালকার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
লালকার্ড

একশ মিটার দৌড়ে রেকর্ড গড়তে উসাইন বোল্টের লেগেছিল ৯.৫৮ সেকেন্ড সময়। তবে মাঠে লালকার্ড পেতে জ্যামাইকান বিদ্যুতের সেই রেকর্ডও ভেঙে দিলেন এক ফুটবলার। ঘটনা আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে। তোবিও নামের ওই ফুটবলার লালকার্ড পেতে সময় নিয়েছেন মাত্র ৯ সেকেন্ড।

স্টেডিয়ামের সমর্থকরা কেবল তাদের সিটে বসে খাবার ও পানীয় প্রস্তুত করতে শুরু করেছিলেন। ঘরে বসে যারা খেলা দেখছেন তারা হয়ত ঠিকমত বসতেও পারেননি। ম্যাচের বয়স ঘড়ির কাঁটায় ৯ সেকেন্ড ছুঁয়েছে। ওই সময়েই সেন্ট্রাল রোজারিওর খেলোয়াড় তোবিও লালকার্ড দেখে মাঠ ছাড়েন।

কোপা আর্জেন্টিনা কাপের কোয়ার্টার ফাইনালে সেন্ট্রাল রোজারিওর ম্যাচটি ছিল গোদয় ক্রুজ ডি মেন্ডোজার বিপক্ষে। বল সেন্টার করতে না করতেই মেন্ডোজার সান্টিয়াগো গার্সিয়াকে কড়া ট্যাকল করেন তোবিও। কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গেই তাকে লালকার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি।

তোবিওর লালকার্ড অবশ্য জয় আটকাতে পারেনি রোজারিওর। যদিও প্রথমার্ধেই ২-০ গোলে লিড নিয়েছিল মেন্ডোজা। কিন্তু দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলে রোজারিও ম্যাচ জিতে নেয় ৩-২ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবললালকার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT