চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টকে বাংলা শেখাচ্ছেন মুস্তাফিজ (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

নবম আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশী বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সতীর্থদের মধ্যমণি হয়ে উঠছেন। বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেই সতীর্থ কিউই পেসার ট্রেন্ট বোল্টকে বাংলা ভাষা শেখাতে শুরু করেছেন কাটার স্পেশালিস্ট।

সানরাইজার্স শিবিরে হেসে খেলেই দিন পার করছেন মুস্তাফিজ। সতীর্থদের সাথে বিলিয়ার্ড খেলা, সেলফি তোলা, অনুশীলন সব কিছু মিলিয়ে আয়েশি ভাবেই আছেন তিনি। আর সব কিছুর মধ্যে নিজের দেশের বাংলা ভাষাই ব্যবহার করছেন মুস্তাফিজ। এই বাংলাই সতীর্থদের শেখাতে শুরু করেছেন তিনি। এই তালিকা থেকে বাদ যাননি ট্রেন্ট বোল্টও।

নিজেদের প্রথম ম্যাচ খেলতে গতকাল বেঙ্গালুরুতে পৌঁছায় মুস্তাফিজের হায়দ্রাবাদ দল। বিমানবন্দরে নেমে দলের সবাই মজা করছিলেন যার দৃশ্য ধারণ হচ্ছিলো ক্যামেরায়।

সেই ভিডিওতে দেখা যায়, ভিডিও ধারণকারী মুস্তাফিজকে ক্যামেরায় কিছু বলার জন্য বলেন। তখন ট্রেন্ট বোল্টকে মুস্তাফিজ বলে বসেন, ‘কেমন আছো?’ উত্তরে যখন বোল্ট বলেন ‘হোয়াট?’ তখনই মুস্তাফিজ ইংরেজিতে বলেন ‘গুড’। এরপরেই পাশ থেকে একজন বোল্টকে বুঝিয়ে বলেন মুস্তাফিজ জিজ্ঞেস করেছে কেমন আছো। তখন বোল্ট-মুস্তাফিজ দুজনেই হেসে উঠেন।

এ যেনো ভাষা বিড়ম্বনার সমাধান হিসেবে বোল্টকেই বাংলার তালিম দিচ্ছেন মুস্তাফিজ! দলের সবাই মেতে উঠে তাদের এই হাসি ঠাট্টায়।

গত মঙ্গলবার ৫ এপ্রিল আইপিএলে যোগ দিতে ভারত যান মুস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে পায় সানরাইজার্স।

Reneta

ভিডিওতে দেখুন মুস্তাফিজের বোল্টকে বাংলা শেখানো:


Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT