চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং দুঃস্বপ্নের দিনে সেঞ্চুরিতে রাঙালেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লড়াইয়ে নেমেছিলেন চতুর্থ ওভারে। আগে বল করেছেন পুরো দশ ওভার। ক্লান্ত, নিঃসঙ্গ লড়াইয়ে সাকিব আল হাসান সেঞ্চুরি করে যখন ৪০তম ওভারে স্টোকসের বলে বোল্ড হলেন, বাংলাদেশের জয়ের স্বপ্নও প্রায় বিলীন। তারপরও কিছুটা লড়লেন মাহমুদউল্লাহ-মোসাদ্দেক। সবার সব ছোটখাটো লড়াই শেষে বাংলাদেশের সংগ্রহ তিনশ ছুঁলো না, ইংল্যান্ডের বিপক্ষে মিলল ১০৬ রানের বিশাল হার!

এতদিন যে মাঠকে ভাবা হত সৌভাগ্যের প্রতীক, সেই কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশকে তাদের বিপক্ষে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করতে দিলো না ইংল্যান্ড। স্বাগতিকদের ৩৮৬ রানের পাহাড় টপকাতে গিয়ে ২৮০ রানে থমকে গেছে বাংলাদেশের ইনিংস।

অবশ্য এটাই তো হওয়ার কথা! বিশ্বকাপে যেখানে ৩২৭ তাড়া করে ৩২৯ রানের বেশি করার কীর্তি নেই, সেখানে ৩৮৭ করা, অলীক কল্পনাই তো! বাংলাদেশও পারল না। বোলিং, ফিল্ডিং আর ব্যাটিংয়ে মিলিয়ে ভীষণ রকম হতাশ একদিনে যা করার একাই করে গেলেন সাকিব। তার ব্যাটে এসেছে ১২১ রান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে শতক।

Banglabid

বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসন পুনরায় দখল করে বিশ্বকাপ খেলতে গিয়েছেন সাকিব। যাওয়ার আগে জানিয়ে গেছেন আসরের সেরা খেলোয়াড়ের আসনে বসার ইচ্ছার কথা। সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান আর এক উইকেটে ম্যাচ সেরাও হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বল-ব্যাটে ছিলেন দারুণ উজ্জ্বল। কিন্তু ইংলিশদের বিপক্ষে বোলিংয়ে থেকে গেলেন বর্ণহীন। ১০ ওভারে ৭১ রান খরচ করে পেলেন না উইকেটের দেখা।

সাকিব সেই দুর্লভ গোত্রের খেলোয়াড়দের একজন যিনি হতাশা কাকে বলে হয়তো জানেন না! বোলিংয়ে কিছু করতে পারেননি বলে ব্যাটকে বেছে নিলেন লড়াইয়ের হাতিয়ার হিসেবে। সুযোগটা মিলে গেল দ্রুতই।

যেখানে রান দরকার ওভার প্রতি ৮.৫ করে, সেখানে শুরুতে বাংলাদেশ দৌড়েছে ৫’র একটু বেশি রান তুলে। স্বাভাবিকই তৈরি হয়ে গেল চাপ। সেই চাপ সামলাতে না পেরে চতুর্থ ওভারে জফরা আর্চারের ১৫৩ কিলোমিটারের গোলায় বোল্ড হয়ে সৌম্য সরকার ফেরেন মাত্র ২ করে! তখন উইকেটে আসেন সাকিব। অন্যপ্রান্তে মাঠের বাইরে প্রিয় বন্ধু তামিম ইকবাল।

Reneta

এবারের বিশ্বকাপে সাকিব যেখানে উজ্জ্বল, তামিম যেন ঠিক উল্টো। প্রথম দুই ম্যাচে থিতু হয়েও ফিরেছেন ১৬ আর ২৪ করে। প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেই চেয়েছিলেন ফর্মে ফিরতে। কিন্তু তা করতে গিয়েই করে ফেললেন অতিরিক্ত বল খরচ। ১১ ওভার শেষে তার নামের পাশে লেখা তখন ২৭ বলে ১৮।

সাকিব শুরু থেকেই রান করে গেলেও তাল মেলাতে পারছিলেন না তামিম। বল বেশি খরচ করাই যেন চাপ হয়ে দাঁড়াচ্ছিল। তাই ১২তম ওভারের শেষ বলটিতে মার্ক উডকে তেড়েফুঁড়ে খেলতে গিয়ে ১৯ রান করে ক্যাচ দিয়ে বসলেন মরগানের হাতে।

তামিম ফেরার পর এলেন মুশফিক। সাকিবকে সঙ্গ দিয়ে গড়লেন আরেকটি শতরানের জুটি। দুজনের যা ষষ্ঠ শতরানের জুটি। এরআগে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জুটিতে শতরান তুলেছিলেন সাকিব-মুশফিক।

মুশফিককে একপাশে রেখে ৫৩ বলে টানা তৃতীয় ফিফটি তুলে নেন সাকিব। মুশফিকও এগোচ্ছিলেন। কিন্তু প্লাঙ্কেটের বলে ফ্লিক করতে গিয়ে ৪৪ রানে দিয়ে বসলেন জেসন রয়কে ক্যাচ। আবারও নিঃসঙ্গ হয়ে পড়েন সাকিব।

মুশফিক ফেরার পর কোনো রান না করেই ফিরে যান মোহাম্মদ মিঠুন। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আসতেই আর দেরি করেননি সাকিব। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ানকে ওপাশে রেখেই ৯৫ বলে তুলে নেন নিজের বিশ্বকাপে প্রথম ও বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। মাহমুদউল্লাহর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পান শতকের দেখা।

শতকের দেখা পাওয়ার পর সাকিব আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন। কিন্তু ৪০তম ওভারে এসে থামে সব প্রতিরোধ। ১১৯ বলে ১২১ করার পর স্টোকসের ইয়র্কারে বোল্ড হবার আগে ১২ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব আউট হবার পর আর বেশিদূর এগোতে পারেননি মাহমুদউল্লাহ (২৮) ও মোসাদ্দেক (২৬)। দুজন ফিরতেই ভেঙে পড়ে বাংলাদেশ। ৩ উইকেট নিয়ে টাইগারদের শেষটা গুঁড়িয়ে দেন স্টোকস।

এর আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার দিকেই বুমেরাং হয়ে ছুটে এল। সবুজ উইকেটে সাকিব-মোস্তাফিজদের বেশুমার পিটিয়ে ৬ উইকেটে ৩৮৬ রানের পাহাড় বানায় ইংল্যান্ড! ওয়ানডে ক্রিকেটে যা সপ্তম সর্বোচ্চ ইনিংস। বিশ্বকাপে ইংলিশদের সর্বোচ্চ। ১৫৩ রানের দানবীয় ইনিংস খেলেছেন জেসন রয়। ফিফটি পেয়েছেন জনি বেয়ারস্টো ও জস বাটলার।

বিশ্বকাপের ইতিহাসে এপর্যন্ত চারশ বা তার বেশি রান হয়েছে মোট চারবার। এরমধ্যে ২০১৫ বিশ্বকাপেই হয় তিনবার। আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৪১৭ করে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকা করেছিল ৪১১। প্রোটিয়ারাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করে ৪০৮ রান। এছাড়া ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ৪১৩ করেছিল ভারত। ইংল্যান্ড প্রায় কাছাকাছি গিয়ে থামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT