মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
আইপিএলে টানা দশটা ম্যাচে দারুণ পারফর্ম করলেও গত ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজুর রহমান।
দিল্লির বিপক্ষে সেদিন দলের সবচেয়ে খরুচে বোলার মুস্তাফিজ চার ওভার বল করে ৩৯ রান দিয়েছিলেন। তবে আজ আবার স্বরূপে ফেরার সুযোগ কাটার মাস্টারের সামনে।
১১ ম্যাচ খেলে পাঞ্জাব ৪টিতে এবং সমানসংখ্যক ম্যাচ খেলে ৭টিতে জিতেছে হায়দরাবাদ।










