৫ ওভারে ১৯। এক উইকেট। অধিনায়ক মাশরাফির প্রথম স্পেল এটি। আর তাতেই ৩৪২ রানের টার্গেটে খেলতে নেমে সহজে রান তুলতে পারছে না পাকিস্তান। জিততে হলে ওভারপ্রতি রান দরকার ৭.৭৬ করে। পাকিস্তান এখন পর্যন্ত রান তুলছে ৫.৯২ করে। উইকেট গেছে তিনটি।
মাশরাফি ছাড়া উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান। শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ বড় জুটি গড়ার চেষ্টা করছেন।
টস জিতে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে (১০২) ভর করে বড় স্কোর গড়ে বাংলাদেশ। অর্ধশতক পান ইমরুল কায়েস (৬১)। শেষ দিকে মুশফিকও চালিয়ে খেলে নিজের প্রস্তুতি সারেন। ৩৫ বলে ৪৬ করে জুনায়েদ খানের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দেন।
সাকিব ২৭ বলে করেছেন ২৩। রিয়াদ ২৪ বলে ২৯। মোসাদ্দেক ১৫ বলে ২৬ করে থামেন। মিরাজের সংগ্রহ ১৬ বলে ১৩। অধিনায়ক মাশরাফি ৮ বল খেলে ১ রান করেন।









