রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করা অনেক নারীদের দেখা মিলে রাজধানী জুড়ে। রাস্তায় হাটার সময় কিংবা বাসে চড়ার সময় জানলার ফাঁক দিয়ে এসব নারীরা বিভিন্ন বিজ্ঞপনের লিফলেট দিয়ে থাকে।
এবার সেই নারীদের তালিকায় যোগ হলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রভা। রাস্তায় ঘুরে ঘুরে বোরকা পরে লিফিলেট বিলি করছেন তিনি।
আসছে কোরবানি ঈদ উপলক্ষে সেই পেশায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ‘লিফলেট’ শিরোনামের একটি নাটকে বাসের মধ্যে বোরকা পরে লিফলেট বিতরণ করবেন তিনি।
লিফলেট নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটি প্রভাকে একজন লিফলেটওয়ালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নাটকটিতে প্রভার চরিত্রের নাম সায়রা। প্রভা ছাড়াও ‘লিফলেট’ নাটকটিতে আরো রয়েছেন শ্যামল মাওলা, শতাব্দী ওয়াদুদ, নিকুল কুমার মণ্ডল।
রাজধানীর আজিমপুর, লক্ষ্মীবাজার, শাহবাগ, পলাশীসহ নানা জায়গায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। নাটকটি এনটিভিতে প্রচার করা হবে।






