চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনাস-বকেয়া ২০ মে’র মধ্যে পরিশোধের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ১৪, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদের আগে ২০ মে’র মধ্যে শ্রমিকদের সব বকেয়া পাওনা এবং বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

বৃহস্পতিবার গার্মেন্ট টিইউসির সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, আগামী ২০ মে’র মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেসিকের সমান ঈদ বোনাস, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। একইসাথে তারা সরকারি সিদ্ধান্ত অনুসারে করোনা মহামারীকালে সব ছাঁটাইকৃত শ্রমিককে পুনর্বহাল, শ্রমিকের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মরত অবস্থায় করোনা সংক্রমিত হলে সুচিকিৎসা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

চলমান মহামারী পরিস্থিতির আঘাতে নিম্ন আয়ের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় জরুরী ভিত্তিতে শ্রমিকদের আইনসঙ্গত পাওনা পরিশোধ করা না হলে শ্রমিকদের জীবন বাঁচানো সম্ভব হবেনা বলে মনে করেন তারা।

শ্রমিক নেতারা বলেন, গার্মেন্ট টিইউসিসহ অন্যান্য শ্রমিক সংগঠন বছরের পর বছর শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের জন্য রেশন-বাসস্থান কিংবা অন্য কোন ধরণের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে বেতন-ভাতাই দেশের শ্রমিকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এমতাবস্থায় চলমান করোনা মহামারী পরিস্থিতিতে শ্রমিকের হাতে অর্থ না পৌঁছালে তাদের বাড়ি ভাড়া এবং খাদ্য ব্যয় যোগান দেয়া সম্ভব হবে না। ফলে দেশের প্রায় ৮০ ভাগ রপ্তানী আয় করা গার্মেন্ট শিল্পের দক্ষ শ্রমশক্তি দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হবে।

শ্রমিক নেতাদের হুঁশিয়ারি, সামগ্রিক অর্থনীতির বিবেচনায় সমাজের ৭০ ভাগ নিম্ন আয়ের মানুষের হাতে এই মুহূর্তে টাকা পৌঁছানো সম্ভব না হলে এই বৈশ্বিক মহাবিপর্যয়ের সময়ে তার চরম মূল্য দিতে হবে; যা ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির দিকেও গড়াতে পারে। তাই মানুষকে বাঁচাতে হলে, নিম্ন আয়ের মানুষের আয় কাটার নীতি থেকে এখনই সরকারকে সরে আসতে হবে।

Reneta

শ্রমিকের ঈদ বোনাস প্রসঙ্গে আজ শ্রম মন্ত্রণালয়ের ডাকা ত্রিপক্ষীয় (শ্রমিক প্রতিনিধি, মালিক ও শ্রম মন্ত্রণালয়) সভায় গার্মেন্ট টিইউসিসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো আইন অনুসারে বেসিকের সমান ঈদ বোনাস পরিশোধের দাবি তুলে ধরেন। কিন্তু মালিকপক্ষ সে অনুসারে বোনাস পরিশোধে অপারগতা প্রকাশ করে।

এ প্রেক্ষিতে ২০ মে’র মধ্যে বেসিকের সমান ঈদ বোনাস, মার্চ ও এপ্রিলের বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবিতে ১৫ মে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ বোনাসশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: বাশার

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT