চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈসাবীকে ঘিরে পাহাড়ে উৎসবের ধুম

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:৩১ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৫
বিনোদন
A A

 পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পার্বত্য অঞ্চলের নৃতাত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠী মেতেছে বৈসাবী উৎসবে। একই সাথে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতিও। বর্ষবরণ ও বৈসাবী উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্বত্য জনপদ। ১৫ দিনের কর্মসূচিতে প্রতিদিনই থাকবে নানা আয়োজন। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে থাকলেও বৈসাবি উৎসব ছাড়িয়ে যায় সব উৎসবকে। সবার কাছে এই উৎসব ‘বৈসাবী’ নামে পরিচিত হলেও চাকমারা ‘বিজু’, ত্রিপুরারা ‘বৈসুক’ এবং মারমারা ‘সংগ্রাই’ নামে আলাদাভাবে উদযাপন করে এই উৎসব।

এক আদিবাসী জানালেন,‘ফুল বিজু, মূল বিজু আর নতুন বছরের এই তিন দিনই উৎসব হয়। পুরো এপ্রিল জুড়েই চলবে আমাদের উৎসব।’উৎসবের তৃতীয় দিনে চাকমা ও ত্রিপুরা গোষ্ঠি পালন করে গোজ্জাই পোজ্জা। একই দিন মারমা সম্প্রদায় উদযাপন করে জলকেলি উৎসব। ১২ এপ্রিল ভোরে নদীতে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে শুরু আনুষ্ঠানিকতা হয়ে শেষ হবে ১৫ এপ্রিল সাংগ্রাই জলকেলির মাধ্যমে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জানালেন ‘নতুন বছরকে স্বাগত জানানো, বরণ করে নেওয়ার জন্য এটাই আমাদের তিন পার্বত্য জেলার আদিবাসীদের সংস্কৃতি।’ উৎসবের দ্বিতীয় দিন ঘরে ঘরে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার পাচন। তা দিয়ে দিন ভর চলে অতিথি আপ্যায়ন।

রাঙ্গামাটির জুম ইসথেটিকস কাউন্সিলের সভাপতি, অ্যাডভোকেট মিহির বরণ চাকমা বলেন,‘পার্বত্য উপজেলায় যে আদিবাসীগুলো আছে তাদেরকে আমরা এক কাতারে আনার জন্য মূলত এই আদিবাসী মেলার আয়োজন করি।’ জুম ইসথেটিক্স কাউন্সিলের সহ-সাধারণ সম্পাদক পল্টু চাকমা বলেন, ‘গঙ্গাদেবীকে উদ্দেশ্য করে ফুল ভাসানো হয় যেন আগামী বছরটা সুন্দর হয়, পবিত্র হয়।

সবার জন্য যেন মঙ্গল বয়ে আনে।’ বৈসাবি উৎসবের আনন্দ শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ষবরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT