চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যও থাকবে,বৈষম্য বিরোধী লড়াইও থাকবে

এখলাসুর রহমানএখলাসুর রহমান
১১:৫৪ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
মতামত
A A

দুনিয়া জুড়ে বৈষম্য বিরোধী লড়াই রয়েছে। যুগ যুগ ধরে তা চলে আসছে কিন্তু বৈষম্য মুক্ত পৃথিবী গড়া আজও সম্ভব হয়নি। কখনো হবে বলেও বোধ হয় না। বিষয়টা অনেকাংশেই এরকম যে সেলুনে গিয়ে চুল ছাঁটার মতো। চুলের দৈর্ঘ অসহনীয় মাত্রায় চলে গেলেই মানুষ সেলুনে যায়। নাপিত চুল ছেঁটে তার জীবিকা নির্বাহ করে। অসহনীয় মাত্রায় না গেলে কেউ চুল ছাঁটতো না আর নাপিতের ঘরের চুলোতে আগুনও জ্বলতো না।

পরিবারের কর্তার চোখে পরিবারের সদস্যদের মধ্যেও বৈষম্যের চোখে দেখা রয়েছে। সামাজিক ক্লাব, রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন, লেখক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক সর্বমহলেই বৈষম্যের কালো প্রাচীর বিরাজমান।

বৈষম্য অসহনীয় মাত্রায় দৃশ্যমান হলেই বৈষম্য বিরোধী লেখক বুদ্ধিজীবীদের কদর বাড়ে। তাদের চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার ফসলের বাজার কাটতি বাড়ে। চুল ছেঁটে যেমন নাপিত চুলকে সহনীয় মাত্রায় রাখতে পারেনা। বৈষম্যবিরোধী লেখক বুদ্ধিজীবীরাও তেমনই সমাজকে বৈষম্যমুক্ত করতে পারবেনা। নরসুন্দরের (নাপিত) প্রয়োজনীয়তার মতোই তাদের সামাজিক প্রয়োজনীয়তা। বৈষম্যের যথেচ্ছাচার প্রতিরোধে তাদের ভূমিকাই অগ্রগণ্য।

এক ভাই ম্যাজিস্ট্রেট আরেক ভাই পানের দোকানদার। এক্ষেত্রে পিতাসহ পরিবারের কাছে ম্যাজিস্ট্রেটই বেশি মূল্যায়িত হবেন। এক পরিবারের লোক হিসেবে পানের দোকানদারের মূল্যায়ন তার সমপর্যায়ের হবেনা। মসজিদে নামাজ পড়তে গেলে একজন এমপিকে যেমন আগের কাতারে নেয়ার জন্য মুসল্লিরা তৎপর হবে একজন বয়স্ক দিন মজুরের ক্ষেত্রে এরকমটি হবে না। এখানে এমপিও মুসল্লি, দিন মজুরও মুসল্লি সুতরাং সকলই সমান এমনটি বিবেচিত হবেনা। তবে দিন মজুর যদি ধনাঢ্য হয়ে যায়,এলাকায় তার শক্তিশালী গোষ্ঠী থাকে,মসজিদ ফান্ডে তার মোটা অংকের ডোনেশন দেয়ার ঘটনা থাকে তখন তার মূল্যায়ন বাড়বে।

মাওলানা সাহেবকে জমিদার বাড়িতে দাওয়াত দেয়া হলে তা তাৎক্ষনিক ভাবেই রক্ষিত হবে। কিন্তু গরীব কামলার বাড়িতে দাওয়াত দিলে তা রক্ষা নাও হতে পারে। মাওলানা সাহেবের দাওয়াত রক্ষা করা,না রক্ষা করার মাঝেও বৈষম্য। দাওয়াতে খানাপিনা শেষে যে বাড়িতে মাওলানা সাহেবকে বখশিস দেয়ার রেওয়াজ আছে সে বাড়িতে দোয়াটা বেশি সুর দিয়ে , আবেগ দিয়ে দীর্ঘায়িত ভাবে সম্পন্ন হয়।যে বাড়িতে বখশিস দেয়ার রেওয়াজ নেই সেখানে দোয়াটা সম্পন্ন হয় অতিসাদামাটা ও সংক্ষিপ্ত ভাবে।

বিয়ে বাড়িতে দাওয়াতে গেলে ভিআইপিদের জন্য চেয়ার ও সাধারণের জন্য মাদুর। এমন কোনো তত্ত্ব ও দর্শন নেই যা পৃথিবী হতে বৈষম্যের বিলুপ্তি ঘটাবে।

Reneta

বৈষম্যবিরোধী লড়াইটা মূলতঃ সেলুনের নাপিতের ভূমিকার মতো। সমাজ সভ্যতা ও মানুষের জন্য নাপিতের যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে বৈষম্যবিরোধী তাত্ত্বিক, দার্শনিক ও বুদ্ধিজীবীদের।যদি নাপিত না থাকতো মানুষের চুল দাড়ি একাকার হয়ে অদ্ভুত বন্য চেহারায় প্রতিফলিত হতো।

তেমনই বৈষম্যবিরোধী লেখা,লড়াই না থাকলে বৈষম্যের কালো প্রাচীরে পুরো পৃথিবী পদদলিত হয়ে রক্তাক্ত হয়ে মুখ থুবড়ে কাঁদতো। বাস্তবতা হলো এই বৈষম্যও থাকবে,বৈষম্য বিরোধী লড়াইও থাকবে। বৈষম্যের চির বিলুপ্তি ঘটবেনা কোনোদিন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এখলাসুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT