চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখ রাঙানো হবে আলপনায়

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
২:২৮ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক ও অতিথিরা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক ও অতিথিরা

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ রাঙানো হবে আলপনায়। আয়োজক বাংলালিংক। একই সময় দেশের আরও ৫টি প্রধান শহরের গুরুত্বপূর্ণ সড়কেও আলপনা আঁকা হবে। পহেলা বৈশাখের আগের দিন রাতে মানিক মিয়া এভিনিউতে এই ‘আলপনায় বাংলাদেশ’ আয়োজন উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামন নুর।

আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মো. মুনীরুজ্জামান, আয়োজন সহযোগী এশিয়াটিকের গ্রুপ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সারা যাকের, বাংলালিংকের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস এ কে রাহাত আহমেদ, স্পন্সর প্রতিষ্ঠান বার্জারের জেনারেল ম্যানেজার মার্কেটিং এ কে এম সাদেক নেওয়াজ ও কনসিটো পিআর-এর হেড অব কমিউনিকেশন জাকারিয়া রহমান। ঢাকার অফিস ছাড়াও দেশের আরও পাঁচটি প্রধান শহরের বিভিন্ন ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইসব স্থানের আয়োজন সম্পর্কে জানানো হয়।

এ কে এম আসিফ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাত নয়টা থেকে মানিক মিয়া এভিনিউতে আলপনা আঁকা শুরু হবে। এখানে সারা রাতে চার লাখ মিটার সড়কে আলপনা আঁকা হবে। শহরের শিল্পমনা সবাই এই আলপনা আঁকার কাজে অংশ নিতে পারবেন। ঢাকার মানিক মিয়া এভিনিউর পাশাপাশি দেশের প্রধান পাঁচটি শহর— চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিবাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড ও ময়মনসিংহের টাউন হল সার্কেলে একই সময়ে এই আলপনা আঁকা উৎসব হবে।’

এ কে এম সাদেক নেওয়াজ বলেন, ‘বাঙালীর প্রধান উৎসব বৈশাখী আয়োজনে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।’

জাকারিয়া রহমান বলেন, ‘আশা করছি, এই আয়োজনে সবাইকে অংশ নিতে, সবাইকে উৎসাহিত করতে সংবাদমাধ্যমগুলো বিশেষ ভুমিকা রাখবে।’

সারা যাকের বলেন, ‘সংস্কৃতিকর্মী হিসেবে পহেলা বৈশাখের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পহেলা বৈশাখের এই আয়োজন বাঙালীয়ানা ধরে রাখতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।’

Reneta

চিত্রশিল্পী মো. মুনীরুজ্জমান বলেন, ‘আলপনা বাঙালী সংস্কৃতির সঙ্গে উৎপ্রোতভাবে মিশে আছে। দেশব্যাপী আলপনা কার্যক্রম হাতে নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি স্বপ্ন দেখি, সহযোগিতা পেলে একদিন পুরো ঢাকা শহরের সড়কগুলো আলপনা দিয়ে সাজাব।’

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT