চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের প্রথম দিনে ‘কমলা রকেট’-এর টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A
‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

নূর ইমরান মিঠুর পরিচালিত প্রথম ছবি ‘কমলা রকেট’। গেল বছরে মুক্তি পাওয়া এই ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। দেশের প্রেক্ষাগৃহ ছাড়াও দেশ বিদেশের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীসহ গুরুত্বপূর্ণ পুরস্কারও অর্জন করেছে ছবিটি। আসছে বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

এমনটা জানিয়ে ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন বৃহস্পতিবার বিকালে চ্যানেল আই অনলাইনকে জানান, প্রায় এক বছর ধরে দেশের বাইরে বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শীত হয়েছে। সামনে আরো কিছু চমকপ্রদ খবর আসতে পারে। এরইমধ্যে ছবিটি নেটফ্লিক্সও কিনে নিয়েছে, তাদের প্লাটফর্মে বিশ্বের দর্শকরা ছবিটি দেখতে পারছে। আসছে পহেলা বৈশাখে এবার টেলিভিশনের দর্শকরাও ‘কমলা রকেট’ দেখতে পারবেন। কারণ এদিন চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, পহেলা বৈশাখে দুপুর ৩টা ৫ মিনিটে ‘কমলা রকেট’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও বেশ দাপট দেখিয়েছে। এই ছবির জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জিতে নেন নির্মাতা মিঠু।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু রায়হান রাসেলআবু শাহেদ ইমনইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটচ্যানেল আইজয়রাজডমিনিক গোমেজতৌকীর আহমেদনূর ইমরান মিঠুবাপ্পা শান্তনুমোশাররফ করিমলিড বিনোদনশহীদুল্লাহ সবুজসামিয়া সাঈদসুজাত শিমুলসেওতি
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে এখন যেমন আছেন ইলিয়াস কাঞ্চন

জুন ৬, ২০২৬

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT