চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টো’র ব্যাটে বিপদ সামলালো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড দলের ওয়েস্ট ইন্ডিজ সফর যে সহজ হবে না, তা অনুমান করা যাচ্ছিল। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে তা বোঝাও যায়। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। তবে জনি বেয়ারস্টো’র ব্যাটিং নৈপুণ্যের উপর ভর করে বিপদটা ভালোভাবেই সামলেছে সফরকারীরা।

প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান। শতক হাঁকানো বেয়ারস্টো ২১৬ বলে ১৭ চারে ১০৯ ও ক্রিস ওকস ৫১ বলে ৩ চারে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

মঙ্গলবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

তৃতীয় ওভারেই ৪ রান করা অ্যালেক্স হেলসের উইকেট হারায় অতিথিরা। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কেমার রোচ। আরেক ওপেনার জ্যাক ক্রাউলি ৮ রানে জশুয়া ডা সিলভার গ্লাভসবন্দি হন।

ব্যাটিং অর্ডারের তিনে উঠে আসাটা ইংলিশ অধিনায়ক জো রুট ইনিংস বড় করতে পারেননি। ভালো শুরুর ইঙ্গিত দিলেও ১৪ বলে ৩ চারে ১৩ রান করে রোচের বলে বোল্ড হন।

জেসন হোল্ডারের বলে দ্বিতীয় স্লিপে জারমেইন ব্ল্যাকউডের তালুবন্দি হয়ে ক্রিজ ছাড়েন ৩৮ বলে ৩ চারে ২০ রান করে ড্যান লরেন্স। তখন ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে ইংল্যান্ড।

Reneta

বেন স্টোকসকে নিয়ে বিপদ সামলানোর দায়িত্ব নেন বেয়ারস্টো। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৬৭ রান যোগ করেন। জায়ডেন সেলেসের বলে বোল্ড হওয়ার আগে ৯৫ বলে ৪টি চারে ২৬ রান করেন স্টোকস। তার আউটে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৫ রান।

ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে ৯৯ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান বেয়ারস্টো। দলকে খাদের কিনারা থেকে তুলতে রাখেন দারুণ ভূমিকা। ফোকস ৮৭ বলে ৮ চারে ৪২ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে ড্রেসিং রুমে ফিরে যান।

ফোকস যখন আউট হন, তখনো দিনের খেলা শেষ হতে ২০ ওভারের বেশি বাকি ছিল। বাকি সময়টা কাটানো ইংল্যান্ডের জন প্রয়োজন ছিল। বেয়ারস্টোর সঙ্গে ক্রিস ওকস সেই কাজটি ভালোভাবেই করেছেন। সপ্তম উইকেটে গড়েছেন ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট পান কেমার রোচ, জায়ডেন সেলেস ও জেসন হোল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেয়ারস্টোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT