চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়াল-কুকুর ও ঘাস খাচ্ছে সিরিয়ায় অবরুদ্ধ শহরবাসীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

রুশ বিমান হামলায় আইএসের হাত থেকে প্রাণে বেঁচে গেলেও চরম মানবিক সংকটে পড়েছে সিরিয়া। নিরাপত্তা শঙ্কায় কার্যত অবরুদ্ধ শহরগুলোতে এখন খাদ্য এবং চিকিৎসার জন্য হাহাকার। নিরুপায় হয়ে ঘাস-লতা-পাতা খাচ্ছে সিরিয়ার মাদায়া শহরের সাধারণ মানুষেরা। অবস্থা এতোই সংকটাপন্ন যে অভুক্ত মানুষগুলোর খাদ্যে পরিণত হচ্ছে কুকুর-বেড়াল এখন পর্যন্ত খাদ্যাভাবে মারা গেছে ৬০ জন।

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সিরিয় শহরগুলোতে ঢুকতে পারায় মাদায়াবাসীর এই চরম মানবিক বিপর্যয়ের খবর জানছে বিশ্ব।

খাদ্যাভাবে প্রায় জীবন্ত কঙ্কালে পরিণত হওয়া মানুষ আর তাদের খাবার যোগানোর রোমহর্ষক ছবি প্রকাশিত হচ্ছে বিশ্বগণমাধ্যমে।

সিরিয় রাজধানী দামেস্কের ২৫ কিলোমিটার দূরেই মাদায়া। অথচ এতোদিন আইএস-অবরুদ্ধ শহরটিতে নূন্যতম মানবিক সহায়তা পর্যন্ত পৌঁছেনি।

যুদ্ধের শুরুতেই বাড়িতে মজুদ করা খাবার দিয়ে শহরবাসী বেঁচে থাকার চেষ্টা করলেও এখন সব রসদ ফুরিয়ে শুধু হাড়-চামড়ার মৃতের নগরীতে রূপ নিয়েছে মাদায়া।

মরিয়া হয়ে কেউ ডাস্টবিনে খাবার খুঁজছে, কেউ ঘাস-পাতা সেদ্ধ করে শিশু সন্তানদের খাওয়াচ্ছে। পোষা বেড়াল-কুকুরের গলায় ছুরি চালাচ্ছে একটু বাঁচার আশায়।

Reneta

শহরের রাস্তাও খাবার খোঁজার জন্য নিরাপদ নয়। রাস্তায় পেতে রাখা ল্যান্ডমাইন আর অদৃশ্য মৃত্যুদূত হিসেবে তাক করা স্নাইপার রাইফেলের গুলিতেও এফোড়ওফোড় হচ্ছে হাড় সর্বস্ব দেহগুলো।

সবচেয়ে খারাপ অবস্থা যুদ্ধে আর নানা রোগে আহতদের। যথেষ্ট ওষুধ, ইনজেকশন না থাকায় অজ্ঞান না করেই মারাত্মক সব ক্ষতের চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে।

নারকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালগুলোতে।এমন পরিস্থিতিতে মাদায়ায় জরুরি মানবিক সহায়তা দিচ্ছে জাতিসংঘ, রেডক্রিসেন্টসহ আন্তর্জাতিক সেবা সংস্থাগুলো। তবে তীব্র শীত এবং পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এখনো মৃত্যু ঝুঁকিতে শত শত মাদায়াবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসমানবিক বিপর্যয়রাশিয়া-সিরিয়াসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT