চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আদায় শুরু

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
১:২৬ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

বাজেটের ধাক্কায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ শতাংশ হারে ভ্যাট আদায় শুরু হয়ে গেছে। এরইমধ্যে কিছু বিশ্ববিদ্যালয় বাড়তি টাকার জন্য নোটিশ জারি করেছে, অন্যরাও প্রস্তুতি নিচ্ছে।

৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ওপর ১০ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ওই রাতেই প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করে জাতীয় রাজস্ব বোর্ড।

এক সপ্তাহের মাথায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস থেকে দেয়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের পরিশোধিত সেবার উপর আরোপিত ভ্যাট ফি দিতে বলা হয়।

ড্যাফোডিলের রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ীই তারা শিক্ষার্থীদের উদ্দেশে নোটিশ জারি করেছেন।

এনবিআর কর্মকর্তারাও বলেছেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মতো বেসরকারি উচ্চ শিক্ষাতেও ছাত্র-ছাত্রীদেরই ভ্যাট দিতে হবে।

কিছু বিশ্ববিদ্যালয় এখনও ভ্যাট আরোপ না করলেও তার প্রস্তুতি চলছে। আই ইউ বি’র একজন কর্মকর্তা জানিয়েছেন, গভর্নিং বডি আগে আলোচনা করবে। এরপর সিদ্ধান্ত হবে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম বলেন, আদেশটা পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের কি করা উচিত।

‘এনবিআর থেকে চিঠি আসলে আমরা বুঝতে পারবো ভ্যাট আরোপ করতে হবে কি না? তবে এটা শিক্ষার্থীদের ফি’র উপর হলে যেমন শিক্ষার্থীদের উপর চাপ পড়বে, তেমনই বিশ্ববিদ্যালয়ের ওপর হলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে,’ বলে মনে করেন তিনি।

একইরকম কথা বললেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের রেজিস্ট্রার ইফ্ফাত চৌধুরী। তিনি বলেন, ট্রাস্টি বোর্ড আগে আলোচনা করবে, এরপর সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হবে।

তবে ইউডাতে এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

ট্যাগ: জাতীয় বাজেটবাজেট ২০১৫-১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যাহ্ন বিরতিতে ফতুল্লায় বৃষ্টি

পরবর্তী

টুইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ

পরবর্তী

টুইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ

বিরতি-বৃষ্টি শেষে আবার মাঠে গড়ালো ইনিংস

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT