বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বাতিল

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বাতিল

কয়েকদিনের অান্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারেরর সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বৈঠকে সুনির্দিষ্টভাবে আলোচনা না হলেও সংশ্লিষ্ট বিভাগ থেকে ‘পজিটিভ সিদ্ধান্ত’ আসতে পারে। 

ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।

মন্ত্রিসভা বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠক চলার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারে অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন। এখন তার বাস্তবায়নে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।

বিষয়:বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…