চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেভাবে অমর একুশে পালিত হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
অন্যান্য
A A

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের করে অমর একুশকে বরণ করে নিয়েছে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যায়। তবে ছুটির দিন থাকায় পুষ্পস্তবক অর্পণের বাইরে তেমন কোনো কর্মসূচি ছিলো না। তবে দু‘একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছিল ভিন্ন আয়োজন।

রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), স্ট্যামফোর্ড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক, স্টেট ইউনির্ভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি ঘুরে দেখা যায় এমন চিত্র।

অবশ্য ছোট পরিসরে হলেও একুশের প্রথম প্রহরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পুষ্পস্তবক এবং ব্যানারসহ শহীদ মিনারে যান ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

Banglabid

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে একটি প্রভাতফেরী বিইউবিটির মিরপুরস্থ ক্যাম্পাস-২ থেকে শুরু হয়ে রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো: আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল। উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক।

অবশ্য কয়েকটি বিশ্ববিদ্যালয় ছুটি শেষে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করবে। তাদের মধ্যে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ২৩, ২৪ ও ২৫ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করেছে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা
Reneta

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস নিজেদের শিক্ষার্থীদের জন্য ভাষা শহীদদের নিয়ে সেমিনারের পাশাপাশি নিজস্ব ক্যাম্পাসে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর তেমন কোনো আয়োজন না থাকলেও ক্যাম্পাসের বাইরে শহীদের স্মরণে ব্যানারের প্রদর্শন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে ফেব্রুয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন ইমরুল কায়েস

পরবর্তী

ফিল্মফেয়ার পুরস্কারে এখন শুধু আছেন জয়া

পরবর্তী
জয়া আহসান

ফিল্মফেয়ার পুরস্কারে এখন শুধু আছেন জয়া

মাতৃভাষাকে ভুলে বিদেশি ভাষার চর্চা নয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT