চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি করে টয়লেট পেপার জমিয়ে সুখেই আছেন ক্রুস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

পুরো রিয়াল মাদ্রিদ এখন কোয়ারেন্টাইনে। ক্লাবটির বাস্কেটবল খেলোয়াড়দের গায়ে করোনা ভাইরাসের সংক্রমণের পর বিশেষ পর্যবেক্ষণে পাঠানো হয় খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা-কর্মী সবাইকে।

এখন যে যার মতো করে আলাদা হয়ে আছেন খেলোয়াড়রা। পরিবার-স্বজন নিয়ে কাটাচ্ছেন বেকার সময়। পুরো পৃথিবী আতঙ্কে থাকলেও ভালো আছেন তারা। লস ব্লাঙ্কোসদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস যেমন বলছেন, বেশ সুখেই আছেন তিনি।

ঘরে থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জার্মানের মধ্যরাত্রির অনুষ্ঠান ‘লেট নাইট বার্লিন’ শোতে অংশ নিয়েছিলেন ক্রুস। সেখানেই জানিয়েছেন সুস্থ আছেন, ‘আমি। আমার বাচ্চারা সুস্থই আছে। আমাদের মাঝে কোনো উপসর্গ দেখা যায়নি। আর আমি বিরক্তও নই। যখন আপনার সঙ্গে তিন বাচ্চা থাকবে, তখন বিরক্ত হওয়ার কোনো কারণও নেই।’

কেনো সুখে আছেন তারও হাস্যকর এক কারণ বলেছেন ক্রুস। মূলত কৌতুক করে বলা। সেটা তার কথার ভঙ্গিতেই বোঝা গেছে, ‘আমরা যে কারণে সুখে আছি তা হল, আমাদের অনেক টয়লেট পেপার আছে।’

কৌতুক করে বললেও ক্রুসের কথাটি মূলত খোঁচা। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরপরই উন্নত দেশগুলোতে শুরু হয় টয়লেট টিস্যু জমানোর হিড়িক। এমনকি অস্ট্রেলিয়াতে টয়লেট টিস্যুর জন্য হাতাহাতিতে পর্যন্ত জড়িয়েছেন দুই নারী!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসটনি ক্রুসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সাউদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT